মুম্বই ২৬/১১ হামলার তদন্তে মোদী সরকারের সাফল্য! কানাডার ব্যবসায়ীকে শীঘ্রই হতে পারে ভারত
জঙ্গি গোষ্ঠীকে সমর্থনের জেরে চিকাগোর ব্যবসায়ীকে ১০ বছর জেলে কাটাতে হয়েছিল। তাকেই এবার লস অ্যাঞ্জেলস থেকে গ্রেফতার করা হয়েছে। ২০০৮-এ মুম্বই হামলায় এই ব্যক্তি জড়িত বলে অভিযোগ।
জঙ্গি গোষ্ঠীকে সমর্থনের জেরে চিকাগোর ব্যবসায়ীকে ১০ বছর জেলে কাটাতে হয়েছিল। তাকেই এবার লস অ্যাঞ্জেলস থেকে গ্রেফতার করা হয়েছে। ২০০৮-এ মুম্বই হামলায় এই ব্যক্তি জড়িত বলে অভিযোগ। এহেন ব্যক্তিকেই হাতে পেতে চলেছে ভারত। ওই মুম্বই হামলায় ১৬০ জনের মৃত্যু হয়েছিল।

মুম্বই হামলায় তাহায়ুর রানা
মুম্বই হামলায় অন্যতম চক্রী হেডলিকে সাহায্য করা অভিযোগ রয়েছে, তাহায়ুর রানার বিরুদ্ধে। রানার কোম্পানির প্রতিনিধি হিসেবেই হেডলি ডেনমার্কেও গিয়েছিল। আইনজীবীদের অভিযোগ তাহায়ুর রানা হেডলিকে চিনতো এবং তাকে জঙ্গির প্রশিক্ষণও দিয়েছিল সে।

হেডলির পরিচিতি
হেডলির জন্ম আমেরিকায়। তার বাবা পাকিস্তানি, মা আমেরিকান। ১৯৭১-এর যুদ্ধে তাদের স্কুল ভারতীয় সেনা বোমায় ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে সে ভারতকে ঘৃণা করে বলে জানিয়েছিল। খুনের ষড়যন্ত্রের অভিযোগ হেডলিকে ইতিমধ্যেই ৩৫ বছরের জেলের সাজা দেওয়া হয়েছে। তাকে কখনই ভারতের হাতে তুলে দেওয়া হবে না।

তাহায়ুর রানাকে তুলে দেওয়া হবে ভারতের হাতে
পাকিস্তানে জন্মগ্রহণ করা কাডানার ব্যবসায়ী তাহায়ুর রানা ইতিমধ্যেই ১০ বছরের বেশি জেলে কাটিয়েছে, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজসের জন্য। ভগ্ন স্বাস্থ্যের কারণে তাকে লস অ্যাঞ্জেলসের জেল থেকে মুক্তি দেওয়া হয়। তবে তার দুইদিন পরেই তাকে ফের গ্রেফতার করা হয়েছে। এবার তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।












Click it and Unblock the Notifications