বিনা মেঘে বজ্রাঘাত, সুশান্ত সিংয়ের আত্মহত্যায় শোকস্তব্ধ বলিউড থেকে রাজনীতিবিদরা

আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। আজ সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা। শোকস্তব্ধ রাজনীতিবিদরাও।

যুব কংগ্রেস

আমরা বলিউড অভিনেতা অভিনেতা মৃত্যুর দুঃখজনক ঘটনাটি শুনে হতবাক ও গভীরভাবে শোকাহত। প্রতিশ্রুতিমান এবং সম্ভাবনাময় ব্যাক্তি ছিলেন #সুশান্তসিংহরাজপুত। তাঁর পরিবার, প্রিয়জন এবং যারা তাঁর কাজের প্রশংসা করেছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। খুব শীঘ্রই চলে গেছেন।

প্রিয়াঙ্কা চতুর্বেদী, শিবসেনা নেত্রী

এটি খুবই হতাশাজনক এবং হৃদয় বিদারক সংবাদ। আমি যে দুঃখ অনুভব করছি তা প্রকাশ করার মতো আমার কাছে কোনও শব্দ নেই। আমি তাঁর কাজের বিশাল ভক্ত ছিলাম। এটি নির্মম নিষ্ঠুর সময়। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।

প্রাক্তন রেন্দ্রীয়মন্ত্রী রাজীব শুল্কা

অত্যন্ত দুঃখজনক সংবাদ। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। অসাধারণ অভিনেতা, ভালো মানুষ ছিলেন তিনি। আমি তাঁকে খুব ভালো করেই চিনতাম। ধোনির জীবনী সহ বেশ কয়েকটি ছবিতে তাঁর অভিনয়ের ভক্ত ছিলাম আমি #সুশান্তসিংহরাজপুত।

প্রাক্তন আম আদমি পার্টি নেতা কুমার বিশ্বাস

আমি স্তব্ধ! আগের সপ্তাহেই ভেবেছিলাম যে তোমাকে কল করে কথা বলব। একা একা লকডাউনে কী করছ তা জানতে কল করতাম। আর আজ আমি এই খবর শুনছি। তুমি চলে যাওয়ায় এই শহর বড় একা হয়ে গিয়েছে। বেদনা আরও দুই গুণ হয়ে গেল।

রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংবাদ পেলাম। আমি স্তব্ধ। ওঁনার অভুনয় ক্ষমতা ও প্রতিভা বহু মানুষকে মুগ্ধ করেছিল। এই ঘটনা ফিল্ম জগতের জন্য এক কালো ছায়া নামিয়ে আনবে।

অক্ষয় কুমার

সত্যিই এই খবরটি আমাকে হতবাক এবং বাকরুদ্ধ করে দিয়েছে ... আমা মনে পড়ে ছিচোরেতে #সুশান্তসিংহরাজপুতকে দেখেছিলাম অভিনয় করতে। এবং আমার বন্ধু সাজিদকে বলেছিলাম যে আমি চলচ্চিত্রটি কতটা উপভোগ করেছি, এবং আশা করি আমি এর একটি অংশ হতে পারব। এমন প্রতিভাবান অভিনেতা ... ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দান করুন।

সনু সুদ

ভাই আমি ত্তম্ভিত। আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি চাই যাতে খবরটা সত্যি না হয়।

রীতেশ দেশমুখ

খবরটা শুনে আমি হতবাক !!!! #সুশান্তসিংহরাজপুত আর নেই .... গভীরভাবে দুঃখিত!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+