'কিস দেশ মে হ্যাঁ মেরা দিল' থেকে 'ধোনি'-র ভূমিকায় বিশ্বকাপ জেতা! একনজরে সুশান্তের অভিনয় কেরিয়ার

'কিস দেশ মে হ্যাঁ মেরা দিল' থেকে 'ধোনি'-র ভূমিকায় বিশ্বকাপ জেতা! একনজরে সুশান্ত সিংয়ের কেরিয়ার

অবিশ্বাস্য! গোটা দেশ যখন করোনা নিয়ে উদ্বেগে, তখন মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ব্যোমকেশ বক্সি খ্যাত অভিনেতা সুশান্ত আত্মহত্যা করেছেন বলে তাঁর পাবলিক রিলেশন এজেন্ট জানিয়েছেন। তবে বলিউড অভিনেতা হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তা অবশ্য জানা যায়নি। সুশান্তের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড।

বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ উদ্বার

বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ উদ্বার

রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। প্রসঙ্গত প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর সপ্তাহ ঘুরতে না ঘুরতে আজ সুশান্ত আত্মহত্যা করেন।

ম্যানেজারের মৃত্যুর এক সপ্তাহের মধ্য রহস্যজনক আত্মহত্যা

ম্যানেজারের মৃত্যুর এক সপ্তাহের মধ্য রহস্যজনক আত্মহত্যা

গত সোমবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান রহস্যজনকভাবে মারা যান। পুলিশের অনুমান দিশা আত্মহত্যা করেন। এরপর সপ্তাহ ঘোরার আগের রবিবার বান্দ্রায় আত্মহত্যা করলেন সুশান্ত।

ইঞ্জিনিয়ারিংয়ে মন বসেনি, থিয়েটারের প্রেমে অভিনয়ে পা রাখা

ইঞ্জিনিয়ারিংয়ে মন বসেনি, থিয়েটারের প্রেমে অভিনয়ে পা রাখা

সুশান্তের জন্ম পাটনার। পড়ার সূত্রে পরবর্তীকালে দিল্লিতে চলে আসা। এরপর দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যালে ভর্তি হয়েছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেও অভিনয় করার ইচ্ছা থেকেই থিয়েটারে ঢুকে যান, যেকারণে তাঁর আর ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করা হয়নি। অভিনয় শিখে বড় পর্দায় সাফল্যের খোঁজেই এরপর মুম্বইয়ে চলে আসেন সুশান্ত।

সিরিয়াল দিয়ে অভিনয় শুরু

সিরিয়াল দিয়ে অভিনয় শুরু

কিস দেশ মে হ্যাঁ মেরা দিল। একতা কাপুরের প্রযোজনা সংস্থার এই হিন্দি সিরিয়াল দিয়ে ছোট পর্দায় অভিনয়ে পা রাখেন সুশান্ত। একপর ২০০৯ সালে পবিত্র রিস্তা সিরিয়ালে মুখ্য চরিত্রে তাঁকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন।

রিয়্যালিটি শো

রিয়্যালিটি শো

মেগা সিরিয়ালে অভিনয় থেকে জরা নাচকে দিখা ও ঝালক দিখলা জা দুই রিয়্যালিটি শোতে সুযোগ পান সুশান্ত।

বলিউডে পা

বলিউডে পা

২০১৩ সালে অভিষেক কাপুর পরিচালিত কাই পো চে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত। এরপর আর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। শুদ্ধ দেশি রোম্যান্স, পিকে, ডিটেকটিভ বোমক্যেশ বক্সি সিনেমায় অভিনয় করেন।

বলিউডে সবচেয়ে বড় সাফল্য

বলিউডে সবচেয়ে বড় সাফল্য

কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করা। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত। এরপর কেদারনাথ, ছিচোরে, ড্রাইভে অভিনয় করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+