সুশান্ত মৃত্যু মামলা: সাত সকালে রিয়ার বাড়ি গিয়ে সমন হাতে ধরাল এনসিবি

রবিবার সকাল থেকেই যাবতীয় মিডিয়ার নজরে ছিল সুশান্ত মামলায় এনসিবির গতিবিধি। এদিন সকাল হতেই দেখা যায়, এনসিবির তাবড় তদন্তকারীরা রিয়ার বাড়ির দিকে রওনা দেন। এরপরই জানা গিয়েছে, সেখানে গিয়ে রিয়াকে একটি সমন দিয়ে আসে এনসিবি। এনসিবি ও মুম্বই পুলিশের এই যৌথ অভিযান ঘিরে এদিন সকাল থেকেই পারদ চড়েছে।

Sushant Singh Rajput death case NCB serves summon to Rhea Chakraborty

মুম্বইয়ের এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে এই দলের নেতৃত্বে ছিলেন। মনে করা হচ্ছে , সমন পেতেই এবার এনসিবির সামনে বসতে চলেছেন রিয়া। ফলে সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগ ঘিরে একটি বড় দিক এই সমস্ত জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসতে পারে বলে খবর। এর আগে রিয়ার ভাই শৌভিককে আটক করে এনসিবি। পুলিশি জেরার মুখে শৌভিক জানান, রিয়ার তরফে তিনি গিয়ে মাদ ক কিনে আনতেন। এরপরই তদন্তের পারদ চড়ে।

এদিকে সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন কি না, সেই প্রশ্নে তাঁর ম্যানেজার স্যামুয়েলকে ধরা হয়। জানা যায়, সুশান্তের জন্য সমস্ত কিছুর আয়োজন তাঁর ম্যানেজার করতেন। একথা জেরার মুখে জানিয়েছেন স্যামুয়েল। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ঘটনা চলেছে। ফলে এবার সুশান্ত মামলায় মাদক ঘিরে কোনও বড় তথ্য উঠে আসতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+