লকডাউনের জেরে প্রায় দেশের প্রায় ৯০ শতাংশ শ্রমিকই কাজ হারিয়েছেন, বলছে সমীক্ষা
লকডাউনের জেরে প্রায় দেশের প্রায় ৯০ শতাংশ শ্রমিকই কাজ হারিয়েছেন, বলছে সমীক্ষা
দেশজোড়া করোনা লকডাউনের সবথেকে খারাপ প্রভাব পড়তে চলেছে দেশের শ্রমজীবি মানুষের উপর। পাশাপাশি অবিবাসী শ্রমিকদের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান লকডাউনের জেরে বর্তমানে দৈনন্দিন চাহিদা মিটিয়ে বেঁচে থাকাই দুস্কর হয়ে পড়েছে।

৯৪ শতাংশ শ্রমিকের পরিবার কোনও ত্রাণ পাচ্ছেন না
জন সাহস নামে একটি এনজি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, গত তিন সপ্তাহের মধ্যে দেশের ৯০ শতাংশ শ্রমিক তাদের কাজ হারিয়ে সম্পূর্ণ বেকার। ৯৪ শতাংশ শ্রমিক পরিবার কোনও সরকারি ত্রাণ পাচ্ছেন না।

ক্ষতিপূরণ ঘোষণা সরকারের
অন্যদিকে নির্মাণ শ্রমিকদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাওয়ার পর তাদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করে সরকার। কিন্তু সূত্রের খবর, ঘোষনাতেই শেষ। হাতে কোনও ত্রাণ বা অর্থ সাহায্য পৌঁছাচ্ছে না বেশির ভাগ শ্রমিকের কাছেই। বর্তমানে তাদের জন্য সরকারি ভাবে বৃহত্তর কোনও পরিকল্পনা না নিলে তাদের রুটি-রুজির সংস্থান করাই দুষ্কর হয়ে পড়বে আরও।

পরিচয়পত্রই নেই ৯৯ শতাংশ শ্রমিকের
গোটা ভারতের ৩১৯৬ জন নির্মান শ্রমিক বা কন্সট্রাকশন ওয়ার্কারদের উপর এই সমীক্ষা চালানো হয়। সেখান থেকেই উপরিউক্ত যাবতীয় তথ্য পাওয়া যায়। অন্যদিকে নির্মান শ্রমিকদের জন্য যে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে সেখানে তাদের পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক। এদিকে সদ্য প্রকাশিত গবেষণা বলছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য ৯৯ শতাংশ শ্রমিকের পরিচয়পত্রই নেই।












Click it and Unblock the Notifications