নির্বাচন কমিশনার হিসাবে অরুণ গোয়েলের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তলব করল সুপ্রিম কোর্ট
গুজরাট নির্বাচনের আগেই নির্বাচন কমিশনার হিসাবে অরুণ গোয়েলকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই নিয়োগেই এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, অরুণ গোয়েলের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তলব করল দেশের শীর্ষ
গুজরাট নির্বাচনের আগেই নির্বাচন কমিশনার হিসাবে অরুণ গোয়েলকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই নিয়োগেই এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, অরুণ গোয়েলের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তলব করল দেশের শীর্ষ আদালত। বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয়েছে।

তারাই এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তলব করেছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মঙ্গলবাই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আর এরপরেই তাৎপর্যপূর্ণ ভাবে অরুণ গোয়েলের নিয়োগ সংক্রান্ত তথ্য তলব করল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট।
শুধু তাই নয়, মামলার শুনানিতে বিচারপতি জোসেফের মন্তব্য, অরুণ গোয়েলকে নিয়োগে যে কোনও সমস্যা নেই তা আমরা দেখতে চাই। স্বেচ্ছাবসর দিয়ে কেন তড়িঘড়ি করে এই পদে নিয়োগ করা হল তা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সাংবিধানিক বেঞ্চের। তবে সবকিছু ঠিক আছে বলেও সরকারি আইনজীবীকে প্রশ্ন ছুঁড়ে দেয় সুপ্রিম কোর্ট।
আগামীকাল বৃহস্পতিবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই এই সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বলে রাখা প্রয়োজন , প্রধান নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকার কথা।
কিন্ত্য দীর্ঘদিন ধরে কমিশনের একটি পদ ফাঁকা ছিল। বিশেষ করে সুশীল চন্দ্র অবসর নেওয়ার পর থেকেই এই পদটি ফাঁকাই ছিল। দুই অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডেই দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের যাবতীয় কাজ সামলে আসছিলেন।
এক্ষেত্রে ফুল বেঞ্চের দাবি উঠছিল। অবশেষে হাই প্রোফাইল নির্বাচনের আগে নির্বাচন কমিশনার হিসাবে বড় দায়িত্ব দেওয়া হয় অরুণ গোয়েলকে। বলে রাখা প্রয়োজন , চলতি বছরের মে মাসে সুশীল চন্দ্র অবসর নেন। সেই জায়গাতেই অরুণ গোয়েলকে নিয়ে আসা হয়। বিশেষ করে সামনেই গুজরাট নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কমিশনার পদে অরুণ গোয়েলকে নিয়োগ করা হয়। আর সেই নিয়োগ নিয়েই এবার সমস্ত তথ্য তলব করল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications