বিদ্বেষমূলক মন্তব্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থার নির্দেশ, রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে সুপ্রিম-বার্তা
বিদ্বেষমূলক মন্তব্যে এবার আরও কড়া হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বিভি নাগারথনার ডিভিশন বেঞ্চ বিদ্বেষ-ভাষণে বা ঘৃণা-মন্তব্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এই মর্মে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সুপ্রিম-বার্তা দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট এই মর্মে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বত্বপ্রণোদিত মামলা রুজু করতে নির্দেশ দিয়েছে। যদি কোনো অভিযোগ দায়েরও না হয় মামলা করতে পারবে রাজ্য বা কেন্দ্র, এমনই রায় দিয়েছেন বিচারপতিদ্বয়। তাঁরা জানিয়েছে, বিদ্বেষ-ভাষণে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে।

শুক্রবার সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়ে জানায়, যদি কোনও অভিযোগও না করা হয় এই মর্মে যেন কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০২২ সালের নির্দেশের পরিধি প্রসারিত করে এই বার্তা দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।
মূলত দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশকে এই মর্মে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। দেশের শীর্ষ আদালত আরও সতর্ক করে দিয়েছে যে, ঘৃণা ভাষণের ক্ষেত্রে মামলা নথিভুক্ত করতে বিলম্ব হলে তা আদালত অবমাননা হিসাবে গণ্য করা হবে।
সুপ্রিম কোর্ট জানিয়ে গিয়েছে, জাতি, সম্প্রদায়, ধর্ম নির্বিশেষে কাউকেই রেয়াত করা হবে না। কেউ যদি আইন ভঙ্গ করে তবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এর আগে ২০২২-এর ২১ অক্টোবর এক আদেশে বলা হয়েছে, ধর্ম নির্বিশেষে এক একরকম শাস্তি প্রযোজ্য হবে। কিন্তু এখন সেই বিভেদ তুলে দেওয়া হচ্ছে শাস্তি প্রদানের ক্ষেত্রে।

সুপ্রিম কোর্ট এদিনের নির্দেশ জানিয়েছে, "ধর্মের নামে আমরা কোথায় পৌঁছে গেছি? আমরা ধর্মকে নীচে নামিয়ে এনেছি, তা সত্যিই দুঃখজনক।" শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এদিন উঠে আসে উত্তরপ্রদেশ, দিল্লি ও উত্তরাখণ্ডের ঘৃণাত্মক বক্তৃতার কথা। যাঁরা এই অপরাধ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ এটা ধর্ম-নিরপেক্ষ দেশ।
সুপ্রিম কোর্ট জানায়, "বিচারকরা অরাজনৈতিক। তাঁরা পার্টি এ বা পার্টি বি নিয়ে উদ্বিগ্ন নন। বরং তাঁদের মনে একমাত্র বিষয় হল ভারতের সংবিধান।" বিচারপতিদের কথা, আদালত 'বৃহত্তর জনহিতের জন্য' এবং 'আইনের শাসন' প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন অংশে ঘৃণাত্মক বক্তৃতার বিরুদ্ধে আবেদনগুলি গ্রহণ করছে। সেইজন্যই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications