কাস্ট সার্টিফিকেটের বারবার যাচাই অপমানজনক, পর্যবেক্ষণে জানাল শীর্ষ আদালত
কাস্ট সার্টিফিকেটের বারবার যাচাই অপমানজনক,পর্যবেক্ষণে জানাল শীর্ষ আদালত
বৃহস্পতিবার কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত। বারবার কাস্ত সার্টিফিকেটের ভেরিভিকেশনে তপশিলি জাতি-উপজাতিদের অপমান করা হয়। চেন্নাই ডিস্ট্রিক্ট ভিজিলেন্স কমিটিএক ব্যক্তির কাস্ট সার্টিফিকেট বাতিল করার মামলায় এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, বারবার কোনও ব্যক্তির কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন একমাত্র অনৈতিক দাবি এবং ভুয়ো তথ্যের প্রেক্ষিতেই হওয়া উচিত.

দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে বারবার কোনও তপশিলি জাতি-উপজাতির কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশনে সেই ব্যক্তিকে অপমান করা হয়। অকারণে কাস্ট সার্টিফিকেটের বারবার যাচাই ঠিক নয়। এমনই মন্তব্য করেছেন দুই বিচারপতি। শীর্ষ আদালত পর্যবেক্ষণে আরও জানিয়েছে, কেবল মাত্র ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেই সেটা যাচাই করা বা তার উপর তদন্ত করা উচিত। এবং তদন্ত তখনই করা উচিত যখন সেটা ভুয়ো বলে মনে হয়।
শীর্ষ আদালত আরও বলেছে কাস্ট সার্টিফিকেট ভুয়ো না সঠিক সেটা যাচাই করার দায়িত্ব সিকিউরিটি কমিটির। তবে তাৎক্ষনিক তদন্ত হিসেবে জেলা স্তরের ভিজিলেন্স কমিটি সেটা করতে পারে। এবং তারা িসদ্ধান্তও নিতে পারে। কারণ এই ভিজিল্যান্স কমিটিই কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকে। কিন্তু রাজ্য স্তরের সিকিউরিটি কমিটির সেই নির্দেশকে অমান্য করে পুনরায় মামলা শুরু করার এক্তিয়ার নেই বলে জানিয়েছে শীর্ষআদালত।
প্রসঙ্গত উল্লেখ্য কাস্ট সার্টিফিেকটের বারবার ভেরিফিকেশন বা যাচাইয়ে সেই ব্যক্তির পক্ষে অপমানজনক এবং তা ক্ষতিকর বলে জানিয়েছে শীর্ষ আদালত। তপশিলি জাতি উপজাতিদের সুবিধার্থে কাস্ট সার্টিফিকেট চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই সার্টিফিকেটের ভিত্তিতেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান তপশিলি জাতি উপজাতিরা। কাস্ট সার্টিফিকেটে কোনও গলদ থাকলে সেটা প্রথমেই হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমেি কাগজপত্র ঠিক না দেখেই ইস্যু করা হয় কাস্ট সার্টিফিেকট। প্রথমের গলদ আগে ঠিক করা জরুরি বলে বলে মনে করছে শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications