Chandigarh: 'গণতন্ত্রের হত্যা করা হয়েছে', চণ্ডীগড়ে মেয়র নির্বাচন নিয়ে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টে
চণ্ডীগড়ে মেয়র নির্বাচন নিয়ে এক প্রকার তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তীব্র ভর্ৎসনা করেছেন নির্বাচনের প্রিসাইডিং অফিসারকে। ভিডিওয় স্পষ্ট যে তিনি ব্যালট পেপার নিয়ে কারচুপি করছেন। তাতে গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলে ভর্ৎসনা করে বলেছেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত উল্লেখ্য চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ভোটে কারচুপি করে বিজেপি জিতেছে। তারপরেই একটি ভিডিও প্রকাশ্যে আসে তাতে দেখা গিয়েছিল যে প্রিসাইডিং অফিসার অনিল মশি ব্যালট পেপার িনয়ে কারচুপি করছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলা আর্জি জািনয়েছিলেন আপ কাউন্সিলর কুলদীপ কুমার। পাঞ্জাব এবং হরিয়ানা কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে আগে ভোট বাতিল করে নতুন ভোট করানোর আবেদন খারিজ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ কাউন্সিলর।
আপ-কংগ্রেস জোট অভিযোগ করেছিল প্রিসাইডিং অফিসার অনিল মশি ব্যালট পেপার নিয়ে কারচুপি করেছিলেন। তাতেই বিজেপি মেয়র পদে জয়ী হয়েছে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন স্পষ্টই বোঝা যাচ্ছে প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার কারচুপিতে জড়িত রয়েছেন। নইলে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন। তারপরেই সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছে এখানে গণতন্ত্রের হত্যা করা হয়েছে।
প্রধান বিচারপতি আরও বলেছেন, প্রিসাইডিং অফিসারের মনে রাখা উচিত তার উপরেও কেউ রয়েছে যে তাঁর উপর নজর রাখতে পারে। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখাই তাঁর কাজ। গণতন্ত্রের হত্যা করেছেন তিিন। সুপ্রিম কোর্ট এর পরে মেয়র িনর্বাচনের যাবতীয় ব্যালট এবং ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছে। এবং অভিযুক্ত প্রিসাইডিং অফিসারকে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগামী ১৯ ফেব্রুয়ারি মধ্যে সুপ্রিম কোর্টে তাঁকে হাজিরা দেওয়ার িনর্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications