করোনা টিকার দাম থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ, ভ্যাকসিন নিয়ে শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্র

করোনা টিকার দাম থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ, ভ্যাকসিন নিয়ে শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্র

করোনার ভ্যাকসিন নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্র। করোনার মতো মহামারীর টিকার দাম কেন্দ্র রাজ্য ভেদাভেদ হবে কেন তীব্র আক্রমণ শানিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রের ভ্যাকসিন নীতি আদালতে পেশ করার নির্দেশ দিয়েেছন আদালত। সোমবার স্বতোঃপ্রণোদিত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

 ভ্যাকসিন নিয়ে ভর্ৎসনা

ভ্যাকসিন নিয়ে ভর্ৎসনা

কেন্দ্র-রাজ্য ভ্যাকসিন নীতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের থেকে বেশি দাম দিয়ে রাজ্য গুলিকে ভ্যাকসিন কিনতে হচ্ছে। কেন্দ্রের এই ভ্যাকসিন নীতির তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত। তিন বিচারপতির বেঞ্চে ছিল শুনানি। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট। তিন বিচারপতিই ভ্যাকসিন নীতি নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে তাঁরা।

 ভ্যাকসিন সংকট

ভ্যাকসিন সংকট

তীব্র ভ্যাকসিন সংকটের মধ্যে কীভাবে কেন্দ্র ও রাজ্য দুটি আলাদা দামনির্ধারণ করা হল তা নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। ৪৫ উর্ধ্বদের প্রথমে টিকাকরণ করার শুরু পর ১৮ থেকে ৪৪ বছরের টিকাকরণশুরু হয় কিন্তু তাঁদের টিকাকরণ একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাড় করিয়েছে শীর্ষ আদালত।

 ডিসেম্বরের মধ্যে টিকাকরণ

ডিসেম্বরের মধ্যে টিকাকরণ

ডিসেম্বরের মধ্যে দেশের টিকাকরণ শেষ হয়ে যাবে বলে শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্র। তার তোরজোর চলছে জুন মাসের মধ্যে দেশে ১২ কোটি টিকা হাতে আসবে বলে জানা গিয়েছে। টিকাকরণ শেষ করার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

ভ্যাকসিন নীতি বদলের কথা

ভ্যাকসিন নীতি বদলের কথা

করোনা পরিস্থিতিেত কেন্দ্রের ভ্যাকসিন নীতি প্রশ্নের মুখে। অবিজেপি রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে এই নিয়ে সরব হয়েছে। কেন্দ্র মহামারী পরিস্থিতির মধ্যেও ভ্যাকসিন নিয়েও কেন্দ্র-রাজ্যের মধ্যে দামের হেরফের করা হয়েছে বলে অভিযোগ করেছে অবিজেপি রাজ্যগুলি। কেন্দ্রকে ভ্যাকসিন নীতি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+