দেশের আর্থিক হাল ফেরাতে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের, ক্রিপ্টোকারেন্সি বিট কয়েনে লেনদেনে অনুমতি

দেশের আর্থিক হাল ফেরাতে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের, বিট কয়েনে লেনদেনে অনুমতি

দেশের আর্থিক হাল ফেরাতে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। বাণিজ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আরবিআইয়ের নিষেধাজ্ঞা খারিজ করেছে শীর্ষ আদালত। এর আগে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে বাণিজ্যে নিধেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের জারি করা সেই নিষেধাজ্ঞা আর রইল না সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর।

ক্রিপ্টোকারেন্সিতে নিষেধাজ্ঞা

ক্রিপ্টোকারেন্সিতে নিষেধাজ্ঞা

ক্রিপ্টোকারেন্সির লেনদেন এবং বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ভার্চুয়াল কারেন্সিতে লেনদেন বা বাণিজ্যে প্রতারণা বাড়ছিল বলে দাবি ছিল রিজার্ভ ব্যাঙ্কে। এতে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কাকেই এই কড়া সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সুপ্রিম কোর্টে খারিজ নিষেধাজ্ঞা

সুপ্রিম কোর্টে খারিজ নিষেধাজ্ঞা

বুধবার এই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শুনিয়েছে শীর্ষ আদালত। রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নিষেধাজ্ঞা খারিজ করা হয়েছে। অর্থাৎ এবার থেকে ভারতে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের ব্যবহার আইনত বৈধ হয়ে গেল। গোটা বিশ্বে এখন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন শুরু হয়ে গিয়েছে। এতে অন্যান্য দেশের আর্থিক ব্যবস্থা অনেক বেশি সচল থাকছে বলে মনে করা হচ্ছে। সেকথা ভেবেই দেশের আর্থিক অবস্থান উন্নতি ঘটাতেই শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

একাধিক দেশে আইনত হয়েছে বিটকয়েন

একাধিক দেশে আইনত হয়েছে বিটকয়েন

ইতিমধ্যেই একাধিক দেশ বিটকয়েনকে বৈধ বলে ঘোষণা করেছে। যেমন জাপান বিটকয়েন সেদেশের কাগুজে নোট বা কয়েনের মতোই বৈধ। সেদেশে বিটকয়েনের মাধ্যমে বাজারে লেনদেন চলে। এবং বিট কয়েন এক্সচেঞ্চও করা যায়। এরকম একাধিক দেশ বিটকয়েনকে বৈধ মূদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+