আদালত অবমাননায় দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ, ১ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের, অনাদায়ে তিন মাসের জেল
আদালত অবমাননায় দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ, ১ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের, অনাদায়ে তিন মাসের জেল
আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্ট প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ আইনজীবী প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন। আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল।

প্রশান্ত ভূষণকে জরিমানা
আইনজীবী প্রশান্ত ভূষণে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত। বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ এই রায় দিয়েছে। তার জন্য আইনজীবী প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানাও করা হয়েছে। এই জরিমানার টাকা দিতে না পারলে তিন বছরের জন্য তিনি কোনও আদালতে মামলা লড়তে পারবেন না বসে সাজা ঘোষণায় জানিয়েছে সুপ্রিম কোর্ট।

মত প্রকাশের অধিকার থাকলেও অসম্মান নয়
প্রশান্ত ভূষণের আইনজীবীকে সতর্ক করে শীর্ষ আদালত জানিয়েছে দেশবাসীর সকলেরই মত প্রকাশের অধিকার আছে। তবে মত প্রকাশের অধিকার মানেই অন্যের অসম্মান করা নয়। ২০১৮ সালে আদালতের চার বিচারপতি যে সাংবাদিক বৈঠক করেছিল সেটাও ঠিক ছিল না বলে জানিয়েছে আদালত।

আদালত অবমাননার অভিযোগ
দেশের বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এনে প্রাকাশ্যেই শীর্ষ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তার বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার সাজা ঘোষণা করে শীর্ষ আদালত। সেই মামলার শুনানিতে প্রশান্ত ভূষণকে ক্ষমা চাইতে বলেছিল শীর্ষ আদালত।

ক্ষমা চাইতে অস্বীকার
আদালত সেই মামলার শুনানিতে প্রশান্ত ভূষণকে ক্ষমা চাইতে বলে কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ক্ষমা চাইতে অস্বীকার করেন প্রশান্ত ভূষণ। আদালতকে পাল্টা তিনি বলেন নিজের কাজের জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নই আমি। তাতে আরও অসন্তুষ্ট হয় আদালত।












Click it and Unblock the Notifications