Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের! খুশি কেজরিওয়ালের নিশানায় বিজেপি

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। এদিন দেশের সর্বোচ্চ আদালত ফলাফল প্রত্যাখ্যান করে আম আদমি পার্টির কুলদীপ কুমারকে জয়ী ঘোষণা করেছে। শুনানির সময় প্রধান বিচারপতি রিটার্নিং অফিসারের অবৈধ ঘোষণা করা আটটি ভোটকে বৈধ ঘোষণা করার নির্দেশ দেন। এইসব ব্যালট পেপারে ক্রস দেওয়ার অভিযোীগ উঠেছিল রিটার্নিং অফিসারের বিরুদ্ধে।

এই মামলার শুনানির সময় এদিন প্রধান বিচারপতি বলেন বাতিল করা আটটি ভোটই আবেদনকারী কুলদীপ কুমারের পক্ষে ছিল। রিটার্নিং অফিসার তাঁর অধিকারের বাইরে গিয়ে কাজ করেছেন। সর্বোচ্চ আদালত বলেছে, তারা অনিল মসিহকে গুরুতর পরিণতির মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করেছিল। রিটার্নিং অফিসার আটটি ব্যালট পেপারে তাঁর চিহ্ন দেন। যা অপরাধ। এর জন্য ওই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট

উল্লেখ করা প্রয়োজন, সোমবার রিটার্নিং অফিসার প্রধান বিচারপতির বেঞ্চের সামনে স্বীকার করেন, তিনিই ব্যালট পেপারে ক্রস দিয়ে রেখেছিলেন। রিটার্নিং অফিসারকে জিজ্ঞাসাবাদের পরে আদালতে পৌঁছে দিতে এই নির্বাচন সংক্রান্ত ভিডিও ও ব্যালট পেপার আদালতে জমা দেওয়া হয়।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এব্যাপারে শুনানি করেন। আম আদমি পার্টির কাউন্সিলর কুলদীপ কুমার প্রিসাইডিং অফিসার অর্থাৎ রিটার্নিং অফিসার মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের আটটি ভোট অবৈধ ঘোষণা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে।

এদিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে কুলদীপ কুমার বলেছেন, তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান। তিনি বলেছেন, সত্যকে চেপে রাখা যায় না। চণ্ডীগড়ে থমকে থাকা উন্নয়নের কাজগুলি তিনি শেষ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট গণতন্ত্র হত্যার অনুমতি দেয়নি। আগামী সময়ে চণ্ডীগড় থেকে তাদের সাংসদ বিদজয়ী হবেন বলেও বিশ্বাস ব্যক্ত করেছেন তিনি।

প্রসঙ্গত সোমবার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রিটার্নিং অফিসার অনিল মসিহকে তিরস্কার করে বলেন, গণতন্ত্রের সঙ্গে প্রহসন করেছেন তিনি। কিন্তু তা হতে দেওয়া যাবে না। গণনার ভিডিও-র কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে এই পরিস্থিতিতে তারা চোখ বন্ধ করে বসে থাকতে পারে না।

এদিকে মঙ্গলবার এই রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আপ বলেছে, সুপ্রিম কোর্টে বিজেপি উন্মোচিত হয়েছে। আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এই কঠিন সময়ে গণতন্ত্র বাঁচানবোর জন্য তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছেন।

প্রসঙ্গত চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আপ কংগ্রেসের যৌথ প্রার্থী কুলদীপ কুমার পেয়েছিলেন বারোটি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী মনোজ সোনকার ১৬ ভোট পেয়েছিলেন। তবে বিতর্কের জেরে তিনি পরে ইস্তফাও দেন। আটটি ভোট অবৈধ বলে বাতিল করেন রিটার্নিং অফিসার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+