বিজেপিতে ভাঙন ধরিয়ে কংগ্রেসে ফিরছেন সুদীপ! সরকার ফেলার বার্তায় জল্পনা তুঙ্গে
২০১৮ সালে বিধানসভা ভোটের আগেও ত্রিপুরায় কংগ্রেস-তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুদীপ রায় বর্মন। পরিবর্তনের দু-বছর কাটতে না কাটতেই মোহভঙ্গ হয়েছে সুদীপের।
২০১৮ সালে বিধানসভা ভোটের আগেও ত্রিপুরায় কংগ্রেস-তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুদীপ রায় বর্মন। পরিবর্তনের দু-বছর কাটতে না কাটতেই মোহভঙ্গ হয়েছে সুদীপের। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি কংগ্রেস ফেরার পরিকল্পনা করছেন বলে জল্পনা তুঙ্গে। কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই তিনি যোগাযোগ শুরু করেছেন।

বিজেপি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে
লোকসভা ভোটের আগে থেকেই সংকট চলছিল, লোকসভা ভোটের পর ফের ত্রিপুরায় বিজেপি আড়াআড়ি ভাঙনের মুখে পড়েছে। ত্রিপুরা বিজেপির দুই মুখ বিপ্লব দেব ও সুদীপ রায়বর্মনের বিরোধ তুঙ্গে উঠেছে। যে কোনওদিন বিজেপি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। ত্রিপুরায় বিজেপি ভাঙন-জল্পনা এখন তুঙ্গে উঠেছে।

বিজেপি সরকারের বিরুদ্ধে মহামিছিল বিজেপির!
নারী নির্যাতন ইস্যুতে রাজধানী আগরতলায় বিজেপি সরকারের বিরুদ্ধে মহামিছিল করেন বিজেপি নেতা সুদীপ রায়বর্মন। নাম না করে সরকার ও প্রসাসনিক কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের শিবিরও। বিজেপির মহিলা মোর্টার তরফে পাল্টা মিছিলও করা হয়।

সদলবলে বিজেপি ছাড়তে পারেন সুদীপ
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নির্দেশেও পাল্টা মিছিল হয় আগরতলায়। মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। সেখান থেকে কটাক্ষ করা হয় সুদীপ রায়বর্মনকে। এরপরই বিজেপির অন্দরে উভয় শিবিরের ক্ষোভ আরও বেড়েছে। যে কোনও মুহূর্তে সদলবলে বিজেপি ছাড়তে পারেন সুদীপ রায়বর্মন।

যোগাযোগ শুরু করেছেন কংগ্রেসের সঙ্গে
বিশেষ সূত্রে খবর তিনি নাকি যোগাযোগ শুরু করেছেন কংগ্রেসের সঙ্গে। বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরতে পারেন সুদীপ রায়বর্মন। তিনি কংগ্রেসেই ছিলেন। কংগ্রেসের বিধায়ক হিসেবেই মানিক সরকারের শাসনামলে ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। কংগ্রেস ছেড়ে প্রথমে তিনি তৃণমূলে যোগ দেন, তারপর তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন।

সুদীপ বিজেপিতে যোগ দেওয়ার পরই শক্তিবৃদ্ধি
তাঁর নেতৃত্বে পুরো তৃণমূল টিম বিজেপিতে যোগ দেওয়ার পরই গেরুয়া শিবির শক্তিশালী হয়ে ওঠে। এবং রাজনৈতিক মহলকে চমকে দিয়ে ত্রিপুরায় মানিক সরকারের সিপিএমকে পরাজিত করে বিজেপি। বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচিত হল বিপ্লব দেব। সুদীপ রায়বর্মনের জোটে স্বাস্থ্যমন্ত্রীর পদ। কিন্তু কিছুদিন পরই উভয় নেতার দ্বন্দ্ব চরমে পৌঁছয়।

শূন্য থেকে শুরু, ত্রিপুরা দখল বিজেপির
সুদীপের দাবি, তাঁর হাত ধরেই শূন্য থেকে ক্ষমতায় পৌঁছেছে বিজেপি। এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে অনৈতিকভাবে রাজ্য চালাচ্ছেন বিপ্লব দেব। তার প্রতিবাদ সেখানেই। তিনি তাই আগেও যেমন প্রতিবাদী ছিলেন, এখনও নিজেদের সরকারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে পিছপা নন। তাই করেছেন। তিনি মানুষের কথা বলেছেন। ভবিষ্যতেও বলবেন।

বিপ্লব-সুদীপ অন্তর্দ্বন্দ্বে আড়াআড়ি বিভক্ত বিজেপি
বিপ্লব দেব ও সুদীপ রায়বর্মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। সুদীপ রায়বর্মন একাধিকবার বিপ্লব দেব সরকারের সমালোচনা করেন। বিজেপি সরকারের বিবিন্ কার্যকলাপের বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন। এর জন্য তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তও করা হয়। তবু থেমে যাননি সুদীপ। তাঁর প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন। শুধু মৌখিক প্রতিবাদ না করে রাস্তায় নেমে অনুগামীদের নিয়ে বিশাল মিছিল করেন সুদীপ রায়বর্মন।












Click it and Unblock the Notifications