দিল্লীতে আঁধি, বিপর্যস্ত জনজীবন, আগামী চার-পাঁচদিনে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও
সারাদিনের ভ্যাপসা গরমের পর আঁধির দাপটে বিপর্যস্ত হল দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্
সারাদিনের ভ্যাপসা গরমের পড় আঁধির দাপটে বিপর্যস্ত হল দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার জনজীবন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ টি উড়ান স্থগিত রাখতে হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুত-সহ ঝড় হতে পারে। রাজস্থানের কিছু এলাকাতেও আঁধির প্রকোপ দেখা যাবে বলে আশঙ্কা করেছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। খারাপ আবহাওয়ার জন্য একটি নতুন পশ্চিমী ঝঙ্ঝা দায়ি বলে জানিয়েছেন তাঁরা।

একই সঙ্গে আগামী চার-পাঁচদিন রোজই বিকেলের দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খন্ডে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ার বইতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাষ দিয়েছে। পাশাপাশি মধ্য প্রদেশ, বিদর্ভ এবং রাজস্থানের কয়েকটি এলাকায় দিনের বেলা তাপপ্রবাহেরও আশঙ্কা রয়েছে।
এদিন সকাল থেকে উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা ছিল অত্যন্ত অস্বস্তিকর। বিকেল পাঁচটা নাগাদ হঠাত আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড বিহার, ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ সহ উত্তর ভারতের প্রায় সব রাজ্যেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। দিল্লিতে প্রবল হাওয়ার সঙ্গে শুরু হয় ধূলোর ঝড়।
দিল্লির আইপি এক্সটেনশনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সেই অনুষ্ঠান ভেস্তে যায়। শ্রীনগর থেকে দিল্লিগামী ভিস্তারার একটি বিমান ঘুরিয়ে দিতে হয় অমৃতসরের দিকে। স্থগিত রাখতে হয় বিমানের ওঠা-নামা। আধ ঘন্টার জন্য বন্ধ রাখতে হয় নয়ডা-দ্বারকা লাইনের মেট্রো চলাচল। সারাদিনের তীব্র গরমের পর এই ঝড়ের দাপটে অসুবিধায় পড়েন অফিস ফেরতারা। রাস্তা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আঁধির কবলে পড়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দিল্লিতে ঘন্টায় প্রায় ১০৯ কিমি বেগে ঝড় হয়েছে। এখনও ঝড়ের ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ জানা যায়নি। তবে আগামী চার-পাঁচদিন গোটা উত্তর ভারতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।












Click it and Unblock the Notifications