জেটলি অর্থনীতি বোঝেন না! সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যে ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির
সর্বদাই নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য পরিচিত রাজনীতিক সুব্রহ্মণ্যম স্বামী। কিন্তু এদিন তিনি যা বললেন, তাতে, ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়ল।
সর্বদাই নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য পরিচিত রাজনীতিক সুব্রহ্মণ্যম স্বামী। কিন্তু এদিন তিনি যা বললেন, তাতে, ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়ল। সোমবার
স্বামী বলেন, তাঁর এবং অরুণ জেটলির মধ্যে কোনও ভালবাসা অবশিষ্ট নেই। তবে সামনের নির্বাচনে বিজেপিই জিতবে বলে জানিয়েছেন তিনি।

'৫ বছরে অর্থনীতিতে মনে রাখার মতো কাজ করতে পারেনি সরকার'
দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গত ৫ বছরে মনে রাখার মতো সেরকম কোনও কাজ করতে পারেনি বিজেপি সরকার। দলের অস্বস্তি বাড়িয়ে এদিন এমনটাই মন্তব্য করলেন অর্থনীতিবিদ এই বিজেপি নেতা। যেভাবে অর্থমন্ত্রক দেশের অর্থনৈতিক নীতি নিয়ে কাজ করেছে, তাতে তিনি খুশি নন বলে জানিয়েছেন তিনি। নোটবাতিল সঠিকভাবে প্রয়োগ করা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তবে এর ধারনাটা ছিল ভাল। দেশে এখনও অনেক রকমের কর রয়েছে। যার জন্য পরিষ্কার কোনও নীতি নেই। শেষে কথাটি আরও মারাত্মক। সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, জেটলি অর্থনীতি বোঝেন না।

'জেটলির প্রতি প্রেম নেই'
জেটলি সম্পর্কে পেশাদারি সমীকরণ এবং মন্তব্য করতে বলা হবে স্বামী বলেন, অরুণ জেটলির প্রতি তাঁর কোনও প্রেম নেই। এমন কী তিনি তাঁকে (জেটলি) চেনেনও না। ভারতে এমন অনেক অর্থমন্ত্রী ছিলেন কিংবা আছেন যাঁরা অর্থনীতি জানেন না কিন্তু অর্থমন্ত্রী হয়েছিলেন কিংবা হয়েছেন। জেটলি পাশাপাশি তিনি সেই তালিকায় চিদাম্বরমকেও রেখেছেন। ইকনোমিক ফ্রন্টে জেটলি ব্যর্থ মন্তব্য করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

'২০১৯-এর লোকসভা নির্বাচনে ফিরছেন মোদীই'
সামনের লোকসভা নির্বাচনে কি সত্যিই প্রতিযোগিতা হচ্ছে, এই প্রশ্নের উত্তরে স্বামী বলেন, অপর একটি বারের জন্য সুযোগ পাবে। ২০১৯-এ ক্ষমতায় আসবেন মোদী। তাঁকে চ্যালেঞ্ জানানোর মতো কেউ নেই। যা কিনা ব্র্যান্ড মোদীর থেকেও বেশি। বিজেপির হিন্দুত্ব এবং জাতীয়তাবাদই ২০১৯-এ জয়ে সাহায্য করবে। ২০১৪-তে ব্র্যান্ড মোদী ছিল না। যা ছিল. তার পুরোটাই
ছিল সংবাদ মাধ্যমের তৈরি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications