বাজেট অধিবেশনে সিএএ, এনআরসি নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে নতুন নির্দেশ সোনিয়ার
বাজেট অধিবেশনে সিএএ, এনআরসি নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে নতুন নির্দেশ সোনিয়ার
বাজেট পেশের আগে কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে বদ্ধপরিকর কংগ্রেস। ইতিমধ্যেই এর জন্য দলীয় নেতাদের বিশেষ পরামর্শ দিতে দেখা গেলো কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সূত্রের খবর, আগামী ৩১শে জানুয়ারির বাজেট অধিবেশনে সিএএ, এনপিআর এবং এনআরসি বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দলীয় নেতাদের আরও 'আগ্রাসী’ ভূমিকা নেওয়ার কথাও এদিন বলতে শোনা যায় তাঁকে।

আগামীতে দলীয় কৌশল নিয়ে আলোচনার সময় তাঁর বাসভবনে শীর্ষ কংগ্রেস নেতাদের এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গোলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল, আনন্দ শর্মা, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী এবং কে সুরেশও এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।
বৈঠক শেষে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ আমরা সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাবো একই সাথে আগামীতে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে কংগ্রেস।” আসন্ন বাজেট অধিবেশনে কংগ্রেস অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য বিষয় গুলিও উত্থাপন করবে বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications