সৌর-ঝড় শুরু হয়েছে সূর্যের ঘুম ভাঙতেই! কী প্রভাব পৃথিবীতে জানালেন মহাকাশবিজ্ঞানীরা
সৌর-ঝড় শুরু হয়েছে সূর্যের ঘুম ভাঙতেই! পৃথিবীতে কী প্রভাব জানালেন মহাকাশবিজ্ঞানীরা
করোনা মহামারীতে জর্জরিত গোটা বিশ্ব। দেড় বছরেরও বেশি সময় ধরে করোনার কোপে মৃত্যুমিছিল চলছে। এরই মধ্যে আরও আতঙ্কের খবর দিলেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীদের পূর্বাভাস, ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। ফলে যে কোনওদিন ধেয়ে আসতে পারে সৌর-ঝড়। এই সৌর ঝড়কে বৈজ্ঞানিক ভাষায় জিওম্যাগনেটিক ঝড় বলে আখ্যায়িত করা হয়েছে।

মহাকাশে শুরু হয়ে গিয়েছে জিওম্যাগনেটিক ঝড়
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, মাত্র কয়েকদিনে আগে সূর্য থেকে ছড়িয়ে পড়েছে কয়েক লক্ষ টন গরম গ্যাস। এই ঘটনাকে বৈজ্ঞানিকরা করোনাল মাস ইজেকশন নাম দিয়েছে। এর ফলে মহাকাশে শুরু হয়ে গিয়েছে জিওম্যাগনেটিক ঝড় বা সৌর-ঝড়। তবে এই ঝড় সরাসরি পৃথিবীর উপর আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।

ঘুম থেকে জেগে উঠেছে সূর্য, বেরোচ্ছে গরম গ্যাস
বৈজ্ঞানিকদের কথায়, গত কয়েকমাস ধরে শক্তিহীন অবস্থায় ছিল সূর্য। অর্থাৎ সূর্য এতদিন ঘুমাচ্ছিল। ফের একবার জেগে উঠেছে সূর্য। সূর্যের মধ্যে অস্থিরতা নজর করেছেন মহাকাশ বিজ্ঞানীরাও। এই অবস্থায় প্রচুর পরিমাণ করোনাল মাস ইজেকশন হয়। বেরিয়ে আসে গরম গ্যাস। তা-ই ঝড় আকারে ছড়িয়ে পড়ে মহাকাশে।

সূর্যের ঔজ্জ্বল্য ধীরে ধীরে অনেক কমেছে এতদিনে
বিজ্ঞানীরা বলেন, এই করোনাল মাস ইজেকশনের প্রভাব সরাসরি পৃথিবীতে না পড়লেও সূর্যের উজ্জ্বলভাব কমতে থাকে। এটা এখনও প্রথমবার হয়েছে তা নয়। মাঝে মধ্যেই এই করোনাল মাস ইজেকশন হয় এবং গরম গ্যাস নির্গত হয়। এর ফলে সূর্যের উজ্জ্বলতা কমে। বিগত ৯ লক্ষ বছর ধরে এই ঘটনা ঘটে চলছে। ফলে সূর্যের ঔজ্জ্বল্য ধীরে ধীরে অনেক কমেছে বর্তমানে।

সৌর-ঝড় পরোক্ষভাবে যে প্রভাব ফেলবে বিশ্বে
এই সৌর ঝড়ের সময় ইলেকট্রিক যুক্ত গ্যাস থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর ফলে বিশ্বের বেতার তরঙ্গ, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে। এ ব্যাপারে সাবধান করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। প্রযুক্তির উপর নির্ভরশীল বিশ্ব। তাই সৌর-ঝড় পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে। এর জন্য সাবধানতা অবলম্বন করা জরুরি।

শেষ সৌর ঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে
২০২০ সালে সূর্যের ১১ বছরের চক্র তৈরি হয়েছে। এই চক্র ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে বলে আভাস দিয়েছে। বিশ্বের উপর শেষ সৌর ঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে। তারপর ফের সৌর ঝড় শুরু হয়েছে করোনাল মাস ইজেকশনের ফলে। এই পরিস্থতিতে বিশ্ব কতটা নিরাপদ থাকতে পারে, সেটাই দেখার।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications