'ইতিহাসে প্রথম গান্ধী বংশের কোনও সন্তান বললেন ভারতে ধর্ষণ করো'! সংসদে আগুন ঝরালেন স্মৃতি-লকেটরা
ঝাড়খণ্ড নির্বাচনে প্রচারে গিয়ে কংগ্রেসের প্রচা র মঞ্চ থেকে মোদী সরকারের সমালোচনায় মুখর ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই সময়ে ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় প্রচারে গিয়ে রাহুল বলেন
ঝাড়খণ্ড নির্বাচনে প্রচারে গিয়ে কংগ্রেসের প্রচা র মঞ্চ থেকে মোদী সরকারের সমালোচনায় মুখর ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই সময়ে ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় প্রচারে গিয়ে রাহুল বলেন, মোদী ' মেক ইন্ডিয়া'র কথা বলছেন , আর দেশে 'রেপ ইন ইন্ডিয়া' চলছে। রাহুলের এমন মন্তব্য ঘিরে এদিন বিজেপির মহিলা সাংসদরা ক্ষোভে ফেটে পড়েন সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে লকেট চট্টোপাধ্যায়রা এদিন রীতিমতো আগুনে বক্তৃতায় সংসদে ঝড় তোলেন।
|
রাজনাথ সিং এর প্রতিক্রিয়া
রাহুল গান্ধীর 'রেপ ইন ইন্ডিয়া' বক্তব্য ঘিরে এদিন সংসদ কার্যত সরগরম ছিল। সংসদে এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, গোটা দেশ আহত রাহুলের এই মন্তব্যে। যে সাংসদ এমন কথাবার্তা বলতে পারেন, তাঁরা কিভাবে সংসদে প্রবেশাধিকার পান? এই প্রশ্ন তুলে রাজনাথ সিং সংসদে ক্ষোউ উগড়ে দেন।
|
'গান্ধী পরিবারের কোনও সন্তান প্রথমবার এমন মন্তব্য করল'!
অগ্নিগর্ভ বক্তৃতায় এদিন সংসদে স্মৃতি ইরানি প্রশ্ন তোলেন, 'রেপ ইন্ডিয়া' কথাটার মাধ্যমে কি রাহুল গান্ধী ভারতে সকলকে ধর্ষণে আহ্বান করছেন? এরপরই স্মৃতি বলেন,' রাষ্ট্রের ইতিহাসে প্রথমবার গান্ধী বংশের কোনও সন্তান প্রকাশ্যে বলছেন এসো ভারতে ধর্ষণ করো।' এরপরই তিনি বলেন, এই প্রথম কোনও কংগ্রেস নেতা ধর্ষণের মোত গুরুত বিষয়কে রাজনৈতিক অ্যাজেন্ডার অংশ হিসাবে দেখছেন।
|
লকেটের বক্তব্য
লকেট চট্টোপাধ্যায় এদিন সংসদে বলেন, 'যেখানে নরেন্দ্র মোদী 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে সকলকে আহ্বান করেছেন , সেখানে রাহুল গান্ধী বলছেন ভারতে এসে ধর্ষণ করো।' তিনি বলেন , রাহুল গান্ধী নিজে কোনও নিরাপত্তা ছাড়া বের হননা। তিনি কী করে বুঝবেন নারী নিরাপত্তা কী ! লকেট মন্তব্য করেন, 'গান্ধী পরিবার গোটা দেশকে ধর্ষণ করেছে' বলে।












Click it and Unblock the Notifications