একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়,ভূমিকম্পের চোখ রাঙানি, কোন বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছেন ভূবিজ্ঞানীরা

একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়,ভূমিকম্পের চোখ রাঙানি, কোন বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছেন ভূবিজ্ঞানীরা

করোনা সংক্রমণের মধ্যেই বড় বিপদের ইঙ্গিত দিলেন ভূবিজ্ঞানীরা। একের পর এক বড় ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে হচ্ছে ভারতকে। তারই মধ্যে দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে ভূমিকম্প। খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না প্রকৃতি। ইতিমধ্যেই ভূ বিজ্ঞানীরা জানিয়েছেন বড় কোনও অঘটনের ইঙ্গিত দিচ্ছে একের পর এক এই প্রাকৃতিক দুর্যোগ। বিপদ ঘনাচ্ছে রাজধানী দিল্লির উপর।

করোনায় প্রতিশোধ

করোনায় প্রতিশোধ

করোনা সংকটকে প্রকৃতির প্রতিশোধ বললে ভুল হবে না। নির্বিচারে বন্য প্রাণী নিধনের প্রতিশোধ নিয়েছে প্রকৃতি। জঙ্গল কেটে সাফ করে একের পর এক নগরায়ন, দূষণ বৃদ্ধি এক লহমায় থামিয়ে দিয়েছে করোনা সংক্রমণ। এখনই স্বাভাবিক হয়নি গোটা বিশ্ব।

একের পর এক ঘূর্ণিঝড়

একের পর এক ঘূর্ণিঝড়

করোনা আবহের মধ্যেই একের পর ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে হচ্ছে ভারতকে। আম্ফানের পর নিসর্গ তার পরে আসছে গতি। একশ বছরে এরকম বিধ্বসংসী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি ভারত। পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে গিয়েছে আম্ফান। এবার মুম্বই গুজরাতে তাণ্ডব চালাচ্ছে নিসর্গ।

একের পর এক ভূমিকম্প

একের পর এক ভূমিকম্প

করোনা লকডাউনের মধ্যেই একের পর এক মৃদু ভূমিকম্প শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। হিমাচলের চাম্পায় পর পর ভূমিকম্প হয়েছে। রাজধানী দিল্লিতে ৪৮ ঘণ্টায় ২ বার কম্পন হয়েছে। আবার মণিপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। এদিকে বুধবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তে কম্পন অনুভূত হয়েছে। একের পর এক মৃদু ভূমিকম্পকে ভাল চোখে দেখছেন না ভূবিজ্ঞানীরা।

বড় কম্পনের বার্তা

বড় কম্পনের বার্তা

একের পর এক মৃদু ভূমিকম্প বড় কোনও বিপদের বার্তা নিয়ে আসছে। এমনই মনে করছেন ভূবিজ্ঞানীরা। ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজির প্রধান কালাচাঁদ সেইন জানিয়েছেন বড় কোনও বিপদ আসতে চলেছে। তিনি জানিয়েছেন এরকম ঘন ঘন মৃদু কম্পন সাধারণত বড় কোনও ভূমিকম্পের আগে ঘটে থাকে। তবে ঠিক কোথায় সেই বড় ভূমিকম্পটি হবে তার সঠিক দিক নির্দেশ করতে না পারলে ভূবিজ্ঞানী অনুমান করছেন দিল্লিতেই সেটা ঘটার সম্ভাবনা প্রবল। কারণ দিল্লি ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+