NEET-এর প্রশ্ন ফাঁসে মূল অভিযুক্ত সিকান্দার যাদভেন্দু! আগেও কেলেঙ্কারিতে অভিযুক্ত, প্রভাবশালীও
সিকান্দার যাদভেন্দু। এখনও পর্যন্ত নিট-ইউজিতে যে তদন্ত হয়েছে, তাতে মূল অভিযুক্ত হিসেবে এর নামই উঠে এসেছে। কৃষক পরিবার থেকে আসা সিকান্দার যাদভেন্দু ২০১২ সাল পর্যন্ত ঠিকাদার হিসেবে কাজ করেছেন। গত চার মে নিট-ইউজি পরীক্ষা হয়। তা শেষ হওয়ার কয়েকঘন্টা পর পাঁচ মে তাঁকে গ্রেফতার করা হয়।
বিহারের দানাপুরের রূপসপুর এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভাড়া করা ফ্ল্যাটে থেকে সিকান্দার যাদভেন্দু ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন। তারপর দেড় দশক ধরে ঠিকাদার হিসেবে কাজ করেছেন। পরিবার সম্পর্কে যে টুকু জানা গিয়েছে, গত শতাব্দীর আশির দশকে দশম শ্রেণি পাশ করার পরে তিনি রাঁচিতে চলে যান। সেখানে তিনি দ্বাদশ পাশ করেন।

২০১২ সালে বিহারে যখন এনডিএ ক্ষমতায়, সেই সময় জলসম্পদ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র হিসেবে কাজ করেছেন। আর ২০১৬-তে রোহতাস মিউনিসিপ্যাল কাউন্সিলে ২.৯২ কোটি টাকার এনইডি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছ, পরে জামিনে মুক্ত হন।
২০২১-এ দানাপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে পোস্টিং-সহ নগর উন্নয়ন এবং আবাসন বিভাগে বদলি হওয়ার জন্য নিজের প্রভাব খাটান বলে জানা গিয়েছে। দানাপুর পুরসভা সূত্রে খবর, ২০২৩ সালে কিছু সিনিয়র আধিকারিকের সঙ্গে ঝামেলা হয় এবং তাকে জলসম্পদ বিভাগে বদলি করা হয়। কিন্তু প্রভাবশালী হিসেবে পরিচিত সিকান্দার যাদভেন্দু সরকারি আদেশ বদলে ফেলেন।
এদিনে বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাজ্যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা তেজস্বী যাদবের ব্যক্তিগত সহকারী প্রীতম কুমারের সঙ্গে সিকান্দার যাদভেন্দু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তেজস্বী যাদব বলেছেন, এখনও পর্যন্ত এই মামলার তদন্ত করা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা তেমন কোনও ইঙ্গিত দেয়নি। কিন্তু বিজেপি বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টা করছে।
গত পাঁচ মে পটনা বিমানবন্দরের কাছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির পরিদর্শন বাংলো থেকে চারজন নিট পরীক্ষার্থীকে গ্রেফতার করে বিহার পুলিশ। যা একদিন আগে সিকান্দার যাদভেন্দুর জন্য বুক করা হয়েছিল। ওই চার পরীক্ষার্থীদের মধ্যে একজন সিকান্দার যাদভেন্দুর আত্মীয়। পুলিশ জানিয়েছে সিকান্দার যাদভেন্দু তাঁকে আশ্বস্ত করেছিল পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়ে যাবে।
যাদভেন্দু প্রত্যেক ছাত্রের থেকে ৪০ লক্ষ টাকা করে চেয়েছিল। এই চারজন ৭২০ কুড়ির মধ্যে পেয়েছিল ৫৮১, ৪৮৩, ৩০০ এবং ১৮৫। বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে, সিকান্দার যাদভেন্দু হল আন্তঃরাজ্য গ্যাংয়ের লিঙ্ক। তিনি ও যে চারজন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে, তারা দুই ডজনের বেশি ছাত্রছাত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল।
বিহার পুলিশের তদন্তকারীদের সূত্তের জানা গিয়েছে, তারা আরও নয় পরীক্ষার্থীকে শনাক্ত করেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। তারা গ্যাংয়ের শীর্ষে পৌঁছনোর চেষ্টা করছেন। কারণ এরা বিহারে অন্য পরীক্ষায় প্রশ্ন ফাঁসে যুক্ত রয়েছে।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?












Click it and Unblock the Notifications