করোনা সংকটের মধ্যেই মধ্যপ্রদেশে ৫ মন্ত্রীর শপথ, মাস্ক না পরা নিয়ে উঠছে প্রশ্ন
করোনা সংকটের মধ্যেই মধ্যপ্রদেশে ৫ মন্ত্রীর শপথ, মাস্ক না পরা নিয়ে উঠছে প্রশ্ন
সারা দেশ তথা রাজ্যের ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যেই ক্যাবিনেটের আরও ৫ মন্ত্রীর শপথগ্রহণের অনুষ্ঠান হয়ে গেল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার মধ্যপ্রদেশে সংখ্যালঘু হয়ে পড়ার পরেই পদত্যাগ করে। এরপরেই শপথ নেন শিবরাজ সিং চৌহান। গতমাসে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শিবরাজ।

মধ্যপ্রদেশে ৫ মন্ত্রী শপথ
এদিন রাজ্যপাল লালজি ট্যান্ডন ৫ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এই পাঁচজন হলেন, নরোত্তম মিশ্র, মীনা সিং, কমল প্যাটেল, তুলসীরাম শিলাওয়াত, গোবিন্দ সিং রাজপুত। এঁদের মধ্যে শেষ দুজন হলেন জ্যোতিরাদিত্যের অনুগামী। তাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
দেশ যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে সেই সময় মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসে।

৫ মন্ত্রীর কারও ছিল না মাস্ক
তবে নতুন মন্ত্রীদের কাউকেই মাস্ক পরতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী চৌহান, রাজ্যপাল এবং বেশ কয়েকজন নিরাপত্তা আধিকারিক অবশ্য মাস্ক পরেছিলেন।

আক্রান্তের তালিকায় দেশে সপ্তম রাজ্য মধ্যপ্রদেশ
আক্রান্তের নিরিখে সারা দেশে মধ্যপ্রদেশের স্থান সপ্তম। রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৪৮৫ জন। মৃত্যু হয়েছে ৭৪ জনের। সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা হল ইন্ডোর।












Click it and Unblock the Notifications