যদু বংশের অধিকার রক্ষায় নয়া উদ্যোগ! নতুন দল গড়ছেন শিবপাল যাদব
যদু বংশের অধিকার রক্ষায় নয়া উদ্যোগ! নতুন দল গড়ছেন শিবপাল যাদব
লোকসভা ভোটের আগে সমাজবাদী পার্টি শিবিরের স্নায়ুচাপ বাড়ালেন শিবপাল যাগব। নতুন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করেছেন তিনি। এদিন উত্তর প্রদেশের প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়ার প্রতিষ্ঠাতা শিবপাল সিং যাদব আবার নতুন রাজনৈিতর দল তৈরির কথা ঘোষণা করেন। যার নাম তিনি রখেছেন যাদব রেনেসাঁ মিশন।

নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করে শিবপাল সিং যাদব জানিয়েছেন,তাঁর এই দল কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করবে না। এই রাজনৈতিক দলটি বিভিন্ন সামাজিক অধিকার রক্ষা নিয়ে লড়াই করবে। এই দলের প্রতিষ্ঠাতা তিনি। আর সভাপতি পদে থাকবেন সম্বলের সাংসদ ডিপি যাদব। সেই সঙ্গে বিশিষ্ট লেখক বিশ্বত্মা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হয়ে থাকবেন।
শিবপাল যাদবের এই নতুন রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হল শ্রেণী বা বর্ণ ভিত্তিক জনগণনা করা। এছাড়া যাদব রেজিমেন্ট তৈরি করা নিয়েও এই দল কাজ করবে। সমাজবাদী পার্টির বড় ভোটব্যাঙ্ক শিবপাল যাদব। প্রথমে তিনি সমাজবাদী পার্টিতে থাকলেও পরে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছিলেন। তবে সমাজবাদী পার্টির শরিক হিসেবেই ভোটে থেকেছেন তিনি। যাদব সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট রয়েছে শিবপাল যাদবের সঙ্গে।
কাজেই লোকসভা ভোটের আগে যাদব সম্প্রদায়ের অধিকার নিয়ে শিবপাল যাদবের এই উদ্যোগ সাড়া ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ উচ্চবর্ণের ভোট ক্রমশ হারাতে শুরু করেছে বিজেপি। বিধানসভা ভোটেই তার প্রতিফলন দেখা গিয়েছে। লোকসভা ভোটের আগে শিবপাল যাদবের এই নতুন রাজনৈতিক দল বড় ভূমিকা িনতে পারে বলে মনে করা হচ্ছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications