‘মৃত্যু হয়েছে স্বাধীনতার’, পেগাসাস কাণ্ডকে এবার হিরোসিমা বোমাবর্ষণের সঙ্গে তুলনা শিবসেনার
‘মৃত্যু হয়েছে স্বাধীনতার’, পেগাসাস কাণ্ডকে এবার হিরোসিমা বোমাবর্ষণের সঙ্গে তুলনা শিবসেনার
পেগাসসা কাণ্ডে রোজই নতুন করে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। ইতিমধ্যেই দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে পেগাসাস কাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে ছত্তিশগড়ের ভূপেষ বাঘেল সরকার। এদিকে দিন দুই আগেই পেগাসাস ইস্যুতে দলীয় মুখপত্র সামানায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ায় শিবসেনা। রবিবারই নতুন করে আক্রমণে নামল উদ্ধবের দল।

এদিন শিবসেনা মুখপত্র 'সামনা’-য় নতুন করে আক্রমণ শানাতে দেখা যায় দলের সাংসদ সঞ্জয় রাউতকে। আর তাতেই ফোনে আড়ি পাতা-কাণ্ডকে এবার হিরোশিমায় বোমাবর্ষণের সঙ্গে তুলনা করল শিবসেনা। হিরোশিমায় বোমাবর্ষণে যেভাবে বহু জাপানির মৃত্যু হয়েছিল, সেই একই কায়দায় ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে দেশের স্বাধীনতার মৃত্যু ঘটিয়েছে কেন্দ্র, এমনটাই যুক্তি শিবসেনার।
এদিন দলীয় মুখপত্রে সঞ্জয় রাউত লেখেন, হিরোশিমায় বোমাবর্ষণের সঙ্গে পেগাসাস কাণ্ডের কোনও পার্থক্য নেই। হিরোশিমায় বহু মানুষ মারা গিয়েছিলেন। পেগাসাসের জেরে দেশের স্বাধীনতারই মৃত্যু হয়েছে।’ এদিকে সেনা শিবিরের এই আক্রমণের পর পেগাসাস ইস্যু নতুন করে চাপানৌতর শুরু হয়েছে দেশের রাজ্য-রাজনীতিতে। চাপে পড়েছে বিজেপি সরকারও।
অন্যদিকে কেন্দ্রকে বিঁধতে পেগাসাসের আর্থিক খতিয়ান তুলে ধরেও আক্রমণ শানান সেনা নেতা সঞ্জয় রাউত। সামানার প্রতিবেদনে একটি রিপোর্ট তুলে ধরে তিনি দাবি করেন পেগাসাসের এক একটি লাইসেন্স বাবদ বছরে ৬০ কোটি টাকা খরচ পড়ে। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে ৩০০টির বেশি ফোনে আড়িপাতার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে সেই ক্ষেত্রে ৭টি লাইসেন্সের প্রয়োজন রয়েছে। কিন্তু এত টাকা খরচ কেন করা হল? কারাই বা জোগাল সেই টাকা?












Click it and Unblock the Notifications