শিবসেনার সঙ্গে জোট সরকারের সম্ভাবনায় জল ঢাললেন পাওয়ার

শিবসেনার সঙ্গে জোট সরকারের সম্ভাবনায় জল ঢাললেন পাওয়ার

জোট সমাধান হল না। শিবসেনার সঙ্গে জোটের সম্ভাবনা সপাটে খারিজ করলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। আরও জটিল হল মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া।

এনসিপি-শিবসেনা জোট হচ্ছে না

এনসিপি-শিবসেনা জোট হচ্ছে না

মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য এনসিপির সঙ্গে জোট গড়ার প্রস্তাব দিয়েছিল শিবসেনা। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢাললেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার নিজেই। বুধবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক ছিল শরদ পাওয়ারের। তার পরেই সাংবাদিক বৈঠক করে শরদ পাওয়ার জানান শিবসেনার সঙ্গে তাঁরা জোট গড়ছেন না। কারণ শিবসেনা-বিজেপির ২৫ বছরের শরিকি সম্পর্ক। সেটা হঠাৎ করে ভেঙে যাওয়া সম্ভব নয়। কাজেই এনসিপি এই অপ্রাসঙ্গিক জোটে যেতে রাজি নয়। উল্টে শরদ জানিয়েছেন শিবসেনা-বিজেপি জোটই মহারাষ্ট্রে সরকার গড়বেন।

জোট গড়ার প্রস্তাবে শর্ত দিয়েছিল এনসিপি

জোট গড়ার প্রস্তাবে শর্ত দিয়েছিল এনসিপি

এর আগে শিবসেনা এনসিপির সমর্থন চাইলে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল শরদ পাওয়াররা। তাঁরা ফিফটি ফিফটি ফরমুলায় শিবসেনার সঙ্গে জোট গড়তে চেয়েছিলেন। সরকার গড়ার পর প্রথম আড়াই বছর শিবসেনার বিধায়করা সরকারের নেতৃত্বে থাকবেন। তার পরের আড়াই বছর নেতৃত্বের জায়গায় আসবে এনসিপির বিধায়করা। শুধু তাই নয় নগরোন্নয়ন, রাজস্ব, অর্থ এবং জনপরিষেবা দফতরে ক্ষমতার সমান বিভাজন দাবি করেছিল এনসিপি। এমনকী কেন্দ্রে বিজেপির সঙ্গও ছাড়তে বলা হয়েছিল শিবসেনাকে।

আপত্তি ছিল কংগ্রেসেরও

আপত্তি ছিল কংগ্রেসেরও

মহারাষ্ট্রে প্রথম থেকেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই নির্বাচনে লড়েছে এনসিপি। কাজেই শিবসেনার কাছে প্রস্তাব পাওয়ার পর প্রথমে সোনিয়া গান্ধীর সঙ্গে পরামর্শ করেন শরদ পাওয়ার। সেই বৈঠকে সোনিয়া গান্ধী শিবসেনার সঙ্গে জোটে আপত্তি জানিয়েছিলেন। তার জেরেই শরদ পাওয়ারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। শরদ পাওয়ার জানিয়েছেন সরকার গঠন নয় তাঁদের এখন মূল লক্ষ্য শক্তিশালী বিরোধী পক্ষ হয়ে ওঠা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+