'তুমি কবে আসবে'! ভ্যালেন্টাইস ডেতে মোদীকে অভিনব আমন্ত্রণ শাহিনবাগের বিক্ষোভকারীদের

ভ্যালেন্টাইন্স ডে-তে অভিনব আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত প্রায় ২ মাস ধরে দিল্লির শাহিরবাগে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে।

ভ্যালেন্টাইন্স ডে-তে অভিনব আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত প্রায় ২ মাস ধরে দিল্লির শাহিনবাগে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে। সেখানকার মহিলারাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে শুক্রবার সেখানে যাওয়ার জন্য।

১৫ ডিসেম্বর থেকে চলছে আন্দোলন

১৫ ডিসেম্বর থেকে চলছে আন্দোলন

সিএএ এবং প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আন্দোলন। দক্ষিণ-পূর্ব দিল্লির অংশে রাস্তা আটকে মহিলারা একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সখানে।

প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ

প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ

এরই মধ্যে শাহিনবাগের আন্দোলনকারীরা ভ্যালেন্টাইন্স ডে-তে প্রধানমন্ত্রী মোদীকে সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তাঁর জন্য ভালবাসার গান আর আশ্চর্য উপহার রাখা হয়েছে তাঁর জন্য। পাশাপাশি বিক্ষোভকারীরা তাদের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন।

বিক্ষোভকারীদের আবেদন

বিক্ষোভকারীদের আবেদন

বিক্ষোভকারীদের আবেদন, হয় প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে কথা বলুন। যদি তাঁরা এসে বোঝাতে পারেন, যা হয়েছে, তা সংবিধানের বিরুদ্ধে যায়নি, তাহলে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেবেন বলে জানিয়েছেন শাহিনবাগের প্রথম বিক্ষোভকারী সৈয়দ তাসির আহমেদ।

সিএএ নিয়ে প্রশ্ন

সিএএ নিয়ে প্রশ্ন

শাহিনবাদের প্রথম বিক্ষোভকারী বলেছেন, সরকারের দাবি অনুযায়ী, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। তা নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। কিন্তু কেউই ব্যাখ্যা করেননি এটা কীভাবে দেশকে সাহায্য করবে। সিএএ কীভাবে বেকারি, দারিদ্র, আর্থিক মন্দা থেকে রক্ষা করবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+