Shah Rukh Khan: সলমনের পর এবার শাহরুখ খানকে খুনের হুমকি! রায়পুর থেকে উড়োফোন পেয়ে ছত্তীসগঢ়ে মুম্বই পুলিশ
Shah Rukh Khan: সলমন খানের পর এবার শাহরুখ খানকে খুনের হুমকি (Death Threat)। হুমকি ফোন এল মুম্বই পুলিশের কাছে। বান্দ্রা থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু পুলিশের। মোবাইল নম্বর যাচাই করে জানা গিয়েছে হুমকি ফোন আসে ছত্তীসগঢ় থেকে। ছত্তীসগঢ়ের রায়পুরে ফৈজান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত রয়েছেন ফোন নম্বরটি।
শাহরুখকে খুনের হুমকির তদন্তে ইতিমধ্যেই ছত্তীসগঢ়ে (Chhattisgarh) পৌঁছেছে মুম্বই পুলিশের টিম। যদিও শাহরুখ খানের টিমের তরফে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের কাছে আসা ফোনে শাহরুখকে খুনের হুমকি দেওয়া হলেও কোনও টাকা দাবি করা হয়নি বলেই সূত্রের খবর।

গত বছর অগাস্ট মাসেই খুনের হুমকি পেয়েছিলেন শাহরুখ। পাঠান ও জওয়ান ছবির সাফল্যের পরই খুনের হুমকি দেওয়া হয় বলিউডের বাদশাহকে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা। মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে তাঁকে ওয়াই প্লাস সিকিউরিটি প্রদান করা হয়। তবে কেরিরায়ের শুরুর দিকেও আন্ডারওয়ার্ল্ড থেকে একাধিকবার খুনের হুমকি পেয়েছেন শাহরুখ।
দীপাবলির সময়ই ফের নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন সলমন খান (Salman Khan)। ২ কোটি টাকা না দেওয়া বলে বাবা সিদ্দিকির মতো খুন করে মারার হুমকি দেওয়া হয়েছিল সলমনকে। মুম্বই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে পরপর হুমকি মেসেজ আসতে থাকে। বিষ্ণোই গ্যাংয়ের নাম করে হুমকি বার্তা দেওয়া হয়।
সলমনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে কর্ণাটক থেকে ভিখারাম বিষ্ণোই নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পেশায় ঝালাইকর্মী ওই অভিযুক্ত রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে কর্ণাটকে থাকত বলে জানিয়েছে পুলিশ। এর আগে সলমনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
সলমন শাহরুখের আগেও বলিউডের বহু তারকা খুনের হুমকি পেয়েছেন। অক্ষয় কুমার, দীপিতা পাড়ুকোন, করণ জোহার, সঞ্জয় দত্ত-সহ কঙ্গনা রানাওয়াতকে খুনের হুমকি দেওয়া হয়। বাবা সিদ্দিকির খুনের দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। বলিউডের ঘনিষ্ঠ ছিলেন বাবা সিদ্দিকি। এরপরই সলমন, শাহরুখকেও পাঠানো হল খুনের হুমকির বার্তা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications