রেপো রেট বাড়ার পরও মুখ থুবড়ে পড়ল সেনসেক্স
রেপো রেট বাড়ার পরও মুখ থুবড়ে পড়ল সেনসেক্স
কিছুদিন লাভের মুখ দেখার পর ফের মুখ থুবড়ে পড়ল সেনসেক্স। শুক্রবার বিএসই বেঞ্চমার্ক নেমে গিয়ে দাঁড়াল ৩৩৪ পয়েন্টে, অন্যদিকে এনএসই নিফটিরও দশা এক। সেটিও পিছলে গিয়ে ১২০০ ধাপ নীচে চলে গিয়েছে। অটো স্টকস ও ব্যাঙ্কিং ক্ষেত্রে ভারী লোকসানের ফলেই সেনসেক্স কমেছে বলে মনে করা হচ্ছে।

একদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে বাড়ছে না রেপো রেট। তাছাড়া চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তিও শীঘ্রই হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই দু’ই কারণে বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স ও নিফটি। বিএসইর ৩০ টি শেয়ারের একটি ধারাবাহিক পতন লক্ষ্য করা যায় এবং দিনের বেলা কমপক্ষে ৪০,৪৪৫.১৫ এ পৌঁছে যায়।
কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকটি অবশেষে ৩৩৪.৪৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে ৪০,৪৪৫.১৫ তে স্থিত হয়েছে। অন্যদিকে নিফটিও একইভাবে নিম্মমুখী হতে হতে তা ১০ শতাংশ নীচে নেমে ১১,৯২১.৫০–এ নেমে যায়। সেনসেক্সের পতনের ফলে ইয়েস ব্যাঙ্ক, এসবিআই, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, মাহিন্দ্রা ও এইচডিএফসি ব্যাঙ্কের লোকসান হয়েছে। অন্যদিকে লাভের মুখ দেখেছে কোটাক ব্যাঙ্ক, টাটা স্টীল, আরআইএল, এশিয়ান পেইন্টস, টিসিএস, ইনফোসিস।












Click it and Unblock the Notifications