সিএএ বিরোধিতায় ভোগাচ্ছে 'শাহিন'! নাটকে 'আপত্তিকর' সংলাপের জেরে দেশদ্রোহিতায় অভিযুক্ত পড়ুয়ারা
স্কুলে সিএএ বিরোধী নাটক। যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগ। কর্নাটকের বিদারের শাহিন প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে।
স্কুলে সিএএ বিরোধী নাটক। যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগ। কর্নাটকের বিদারের শাহিন প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। পাল্টা স্কুল ম্যানেজমেন্টের দাবি, তারা কোনও অন্যায় করেনি।
|
দেশদ্রোহিতার মামলা নিয়ে প্রশ্ন
শাহিন গ্রুপের সিইও তৌসিফ মেডিকারি জানিয়েছেন, তাঁরা ৯ টি রাজ্যে ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান চালান। যার ছাত্র সংখ্যা ২০ হাজারের মতো। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্কুলেরপর প্রধান শিক্ষিকা এবং এক অভিভাবক এই ঘটনার জেরে জেলে রয়েছেন। তিনি দাবি করেছেন, কোনও ভুল তারা করেননি। ১০-১১ বছরের শিশুরা নাটক করেছে। কেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা, প্রশ্ন তুলেছেন তিনি।

প্রধান শিক্ষিকা ও অভিভাবক হাজতে
ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ) ধারায় ২৬ জানুয়ারি পুলিশ দেশদ্রোহিতার মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সমাজকর্মী নীলেশ রাখায়াল। স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম এবং এক অভিভাবক নাদামুন্নিসা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ। তাদের ৩০ জানুয়ারি গ্রেফতার করে হাজতে পাঠানো হয়। বুধবার বিদারের আদালতে এই মামলার শুনানি।
|
স্কুলের ক্ষুদে পড়ুয়া ও কর্মীদের জিজ্ঞাসাবাদ
ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে স্কুলের কর্মী এবং পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কে স্ক্রিপ্ট লিখেছেন, তা জানার চেষ্টা চলে বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ প্রতিদিন ক্ষুদে পড়ুয়াদের চার থেকে পাঁচ ঘন্টা করে জেরা করা হচ্ছে। সব কিছু আইন মেনে করা হচ্ছে, দাবি করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।

২১ জানুয়ারি মঞ্চস্থ হয় নাটক
২১ জানুয়ারি কর্নাটকের বিদারের শাহিন এডুকেশন ইনস্টিটিউটে নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর থেকেই দেশদ্রোহিতার অভিযোগ উঠতে শুরু করে। পুলিশের দাবি স্ক্রিপ্টে সিএএ-র বিরুদ্ধে জুতে মারেঙ্গে সংলাপ জোড়া হয়েছিল।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications