পুলওয়ামায় ফের সেনা কনভয়ে হামলা! ১ মেজর-সহ ৫ জনের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলাস্থল থেকে ছয়-আট কিমি দূরে এই সংঘর্ষ হচ্ছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলাস্থল থেকে ছয়-আট কিমি দূরে এই সংঘর্ষ হচ্ছে বলে জানা গিয়েছে। একটি বাড়ির মধ্যে ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত এক মেজর-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, ৩ জওয়ান এবং ১ সাধারণ নাগরিক

পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই! আত্মঘাতী হামলাস্থলের কাছেই সংঘর্ষ

জানা গিয়েছে, জঙ্গিরা প্রথমে সেনা কনভয়ে হামলা চালায়। তারপর এলাকায় লুকিয়ে পড়ে। ভোররাতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলওয়ামার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়। নিরাপত্তার ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলিযুদ্ধ। জঙ্গিরা জৈশ-ই-মহম্মদের বলে অনুমান নিরাপত্তা বাহিনীর। এদিকে এই সংঘর্ষের জেরে পুলওয়ামার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামাতেই সিআরপিএফ-এর কনভয়ে জৈশ-এর আত্মঘাতী বাহিনীর হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জওয়ানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+