দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, স্বামীর সাফল্যেকে অভিনন্দন জানালেন স্ত্রী অম্রুতা
স্বামীর সাফল্যে খুশি স্ত্রী অম্রুতা ফড়নবীশ। শনিবার সকালেই রাজভবনে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবীশ। তাঁর সঙ্গে উপ–মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন অজিত পাওয়ার। এই শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই অম্রুতা টুইট করে দু’জনকেই অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার পর্যন্ত এনসিপি–কংগ্রেস–শিবসেনা মহারাষ্ট্রে সরকার গঠন করবে বলে ঠিক ছিল। কিন্তু রাতারাতি এই বদল অনেকেই যেন মেনে নিতে পারছে না।

অম্রুতা ফড়নবীষ টুইট করে বলেন, 'অভিনন্দন দু’জনকেই। তোমরা করে দেখিয়েছো।’ শুক্রবার তিন দলই সরকার গঠন করা নিয়ে চূড়ান্ত পর্যায়ে ছিল। কিন্তু শনিবার সকাল আটটা নাদাদ টেলিভিশন স্ক্রীনে ফুটে ওঠে দেবেন্দ্র ফড়নবীশের শপথ গ্রহণ অনুষ্ঠান আর এর ঠিক একঘণ্টা পরই মহারাষ্ট্র থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন।
শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবীশ টুইট করে বলেন, 'মহারাষ্ট্রের দরকার স্থায়ী সরকার, খিচুড়ি শাসন নয়।’ দ্বিতীয়বারের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবীশ। তিনি জানিয়েছেন শিবসেনা 'মানুষের আদেশকে মান্যতা দেয়নি।’ এনসিপির বিধানসভার সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয় অজিত পাওয়ারকে। তাঁর কাকা শরদ পাওয়ার জানান যে তাঁর ভাইপো অজিত পাওয়ার একজন শঠ এবং তিনি দলের সমর্থনে নয় বরং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিজেপির সঙ্গে একজোট হয়েছেন।
শরদ পাওয়ার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করে বলেন, 'আমরা পুরোপুরি নিশ্চিত যে বিজেপি নেতৃত্বাধীন সরকার, যা আজ শপথ নিয়েছে, তাদের কাছে সংখ্যা গরিষ্ঠতা নেই। আমরা শিবসেনাকে পুরোপুরি সমর্থন করি এবং উদ্ধব ঠাকরের অধীনে সরকার চাই।’
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications