কাশী মহাকাল এক্সপ্রেসে শিবের জন্য সিট রিজার্ভ, পিএমওকে টুইট করলেন আসাদউদ্দিন
গতকালই বারাণসীতে কাশী-মহাকাল এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রেনে একটি আসন ভগবান শিবেন নামে সংরক্ষিত করা হয়েছে।
গতকালই বারাণসীতে কাশী-মহাকাল এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রেনে একটি আসন ভগবান শিবেন নামে সংরক্ষিত করা হয়েছে। এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে নতুন করে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এই নিয়ে সরাসরি পিএমও-কে টুইট করেছেন। তিনি কটাক্ষ করে লিখেছেন ট্রেনটা পুরো মন্দির তৈরি করে ফেলেছে সরকার। যার প্রতিবাদে সংবিধানের ভূমিকা টুইট করেছেন ওয়েইসি।

ভগবানের জন্য আসন সংরক্ষণ
কাশী-মহাকাল এক্সপ্রেসে ভগবান শিবের নামে আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। বি-ফাইভ কোচের ৬৪টি নম্বর আসনটি ভগবান শিবের নামে সংরক্ষণ করে সেকানে রীতিমত ছোটখাট মন্দির সাজিয়ে ফেলা হয়েছে। শিবের ছবি দিয়ে তাতে মালা পরিয়ে পুজো-প্রার্থনা করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। যাত্রীদের জন্য ট্রেনের মধ্যেই ছোট্ট একটি মন্দিরের মত করা হয়েছে। গতকালই ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্রেনে ভক্তিমূলক আয়োজন
শুধু সিট রিজার্ভ করে তাতে ভগবান শিবের ছবি বসিয়ে মন্দিরের মতো সাজানোই নয়, ট্রেন জুড়ে ভক্তিমূলক গান শোনা যাবে। প্রত্যেকটি কোচে দু'জন করে রক্ষী থাকবেন। এমন কী নিরামিষ খাবার পরিবেশন করা হবে ট্রেনের যাত্রীদের। সপ্তাহে তিনদিন বারাণসী থেকে ইন্দোর পর্যন্ত চলবে কাশী -মহাকাল এক্সপ্রেস।

কটাক্ষ ওয়েইসির
এই কাশী - মহাকাল এক্সপ্রেস নিয়ে সরাসরি পিএমও-কে টুইট করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন
ওয়েইসি। তিনি সংবিধানের ভূমিকা টুইটে শেয়ার করে লিখেছেন মোদী সরকার গোটা ট্রেনটাকেই মন্দির তৈরি করে ফেলেছেন। যাত্রীদের জন্য সংরক্ষিত আসনে ভগবানের মন্দির তৈরি করা হয়েছে। টেমপ অন হুইল বলে আক্রমণ করেছেন ওয়েইসি।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications