ফের ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোপ এসবিআই-এর , এক মাসে পর পর ধাক্কা
ফের ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোপ এসবিআই-এর , এক মাসে পর পর ধাক্কা
ফের একবার এসবিআই এর ফিক্সড ডিপোজিটের সুদের হারে পড়ল কোপ। এক মাসে এই নিয়ে পর পর ধাক্কা স্টেট ব্যাঙ্কে। এর জেরে ৪০ বেসিস পয়েন্ট ফিক্সড ডিপোজিটের সুদের হারে কাটছাঁট হয়েছে।

এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহেই রেপো রেটে কাটছাঁট শুরু করেছে। রেপো রেট আগের থেকে ৪০ বেসিস পয়েন্ট বেশি কাটা হয়েছে। ৪.৪০ শতাংশ থেকে এটি ৪ শতাংশে দাঁড়িয়ে গিয়েছে ৪০ বেসিস পয়েন্টের কাটছাঁটের জন্য। এমন অবস্থায় দেশের সবচেয়ে বড় ঋণদানকারী ব্যাঙ্ককে ফিক্স ডিপোজিটে বড়সড় কাটছাঁট করতে হয়েছে।
এর আগে মে মাসের মাঝামাধি ১২ মে নাগাদ এসবিআই সুদের হারে কাটছাঁট শুরু করে। সেই সময় টার্ম ডিপোজিটে তিন বছরের জন্য ২০ বিপিএস কাটছাঁট করা হয়। সেই সময় ৭ দিন থেকে ৪৫ দিনের জন্য হলে সুদের হার করা হয়েছে ২.৯০ শতাংশ। ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য হলে ৩.৯০ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনের জন্য হলে তা ৪.৪০ শতাংশ করা হয়েছে। ২১১ থেতে ১ দিনের জন্য করা হলে ৪.৪০ শতাংশ করা হয়েছে। ১ বছর থেকে ২ বছরের জন্য হলে ৫.১০ শতাংশ করা হবে। ২ থেকে ৩ বছরের জন্য হলে ৫.১০, ৩ থেকে ৫ বছরের জন্য হলে ৫.৩০ শতাংশ ও ৫ থেকে ১০ বছরের জন্য হলে ৫.৪০ শতাংশ করা হয়।












Click it and Unblock the Notifications