সারদা কাণ্ডে গ্রেফতার হয়েই মাতঙ্গ সিং ভর্তি হাসপাতালে
কলকাতা, ১ ফেব্রুয়ারি : সারদা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন কংগ্রেস নেতা ও সাংসদ মাতঙ্গ সিংকে গ্রেফতার করল সিবিআই। তদন্তে সিবিআই জানতে পারে সারদার সঙ্গে একটি চ্যানেল কেনাবেচা নিয়ে ব্যবায়িক চুক্তি হয়েছিল মাতঙ্গ সিংয়ের। চুক্তি বাতিল হলেও সে টাকা ফেরত দেননি মাতঙ্গ। শনিবারদিনই সিবিআই দফতরে প্রথমবারের জন্য হাজিরা দিয়েছিলেন মাতঙ্গ সিং। এদিন আটঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় প্রাক্তন কয়লা প্রতিমন্ত্রীকে।
কিন্তু গ্রেফতার হওয়ার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন মাতঙ্গ সিং। এনআরএস হাসপাতালে পেটের সমস্যা নিয়ে ভর্তি তিনি।

সিবিআই সূত্রের খবর, মাতঙ্গ সিংয়ের অফিসে তল্লাশি চালিয়ে এমন কিছু তথ্য পায় পুলিশ য়ার থেকে প্রমাণ মেলে সারদা গোষ্ঠীর সঙ্গে মাতঙ্গের বেশ কিছু চুক্তি হয়েছিল।
গত বছর প্রাক্তন এই কংগ্রেস মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য বাজেয়াপ্ত করেছিল সিবিআই। ২০১০ সালে সুদীপ্ত সেন এবং মাতঙ্গ সিংয়ের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছিল তা বোঝা গিয়েছিল তখনও।
সিবিআই-এ জেরার আগে ইডির জেরার মুখে পড়তে হয়েছিল মাতঙ্গ সিংকে। যদিও ইডিকে মাতঙ্গ জানিয়েছিলেন, চুক্তির কথা হলেও কখনও সেই চুক্তিগুলি বাস্তবায়িত হয়নি। তিনি নিজেই সেই চুক্তি বাতিল করেছিলেন এবং সুদীপ্ত সেনের কাছ থেকে কোনও টাকা নেননি।
সিবিআইকে লেখা চিঠিতে মাতঙ্গ সিংয়ের নামের উল্লেখ করেছিলেন সুদীপ্ত সেন। যদিও তখন মাতঙ্গ সিংয়ের দাবি ছিল অযথাই তাঁর নাম টেনে আনছে সুদীপ্ত সেন। শুধু মাত্র প্রভাবশালী ব্যক্তিদের নাম বলতেই তার নাম সুদীপ্ত সেন জড়াচ্ছেন বলে অভিযোগ জানিয়েছিলেন মাতঙ্গ সিং।
উল্লেখ্য রাজ্য়ের মন্ত্রীর পর এই প্রথম কোনও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে সারদা কাণ্ডে গ্রেফতার করল সিবিআই। এপর্যন্ত মোট ১৫ জনকে সারদা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই সন্তোষজনক উত্তর দেননি মাতঙ্গ সিং।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications