মন্দায় কমেছে বিক্রি, সঙ্কট মেটাতে অগাস্ট থেকেই এক ধাক্কায় অনেকটাই বাড়ছে হন্ডা গাড়ির দাম

অগাস্ট থেকেই চার চাকার এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ছে হন্ডা

পেট্রোপণ্যের পাশাপাশি দাম বাড়ছে সবকিছুরই। করোনা অতিমারী আবহে মূল্যবৃদ্ধির বাজারে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এমতাবস্থায় ভারতীয় বাজারে গাড়ি সহ সকল পণ্যের দাম বাড়ানোর পথে এগোচ্ছে হন্ডা মোটরস, খবর সূত্রের। স্টিল সহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম উত্তরোত্তর বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি, জানিয়েছে হন্ডা মোটরস।

বাড়ছে কাঁচামালের দাম

বাড়ছে কাঁচামালের দাম

গত বছর করোনার ধাক্কায় মোটর বিক্রি প্রায় শূন্যে এসে ঠেকেছে সারা দেশে। এ বছর কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতির ততটা অবনতি না হলেও সমস্যা যে বিদ্যমান, তা স্পষ্ট হন্ডার সিদ্ধান্তে। ভারতে হন্ডা কারসের সহ-প্রধান ওরফে মার্কেটিং-সেলসের পরিচালন অধিকর্তা রাজেশ গিল এ প্রসঙ্গে জানিয়েছেন, "স্টিল, অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতুর দাম বর্তমানে বেশ চড়া। পাশাপাশি বেশ কিছু ধাতুর দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এমতাবস্থায় আমাদের বিনিয়োগ বেশি করতে হচ্ছে। ফলে কাঁচামালের দাম বাড়ায় গাড়ির দামও বাড়াতে হচ্ছে।"

এপ্রিলের পর দ্বিতীয়বারের জন্য দাম বাড়াচ্ছে হন্ডা

এপ্রিলের পর দ্বিতীয়বারের জন্য দাম বাড়াচ্ছে হন্ডা

রাজেশ গিলের সাফ বক্তব্য, "আমাদের লক্ষ্য খরচ যতদূর সম্ভব কম করা। পাশাপাশি ক্রেতাদের উপর যাতে চাপ কমানো যায়, সেদিকেও নজর রাখছি আমরা।" হন্ডার ন্যায় অন্যান্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) সংস্থা ইতিমধ্যেই মূল্য বাড়িয়েছে মোটরের। এপ্রিলের পর আগস্টে দ্বিতীয়বারের জন্য দাম বাড়াতে চলেছে হন্ডা। সূত্রের খবর, ভারতে বহুল বিক্রি হওয়া গাড়ির তালিকায় সিটি সেডান ও অ্যামেজের মতো গাড়ি রয়েছে হন্ডার তরফে।

কমতে পারে বিক্রি

কমতে পারে বিক্রি

বর্ধিত মূল্যের কারণে গাড়ি বিক্রির উপর কতদূর প্রভাব পড়বে, সে বিষয়ে খুব বেশি ভবিষ্যদ্বাণী করতে পারেননি বাজার বিশেষজ্ঞরা। যদিও লকডাউন বিধি লঘু হওয়ার পর থেকে পুনরায় বিক্রি বাড়ে হেভি ও পাবলিক মোটরের। প্রায় প্রত্যেক ওইএম জুন মাসে বাজার পুনরুদ্ধারে সফল হলেও কাঁচামালের মূল্যবৃদ্ধিতে যে আবার ক্ষতি হতে পারে ব্যবসায়, সে প্রসঙ্গে সাবধানতা অবলম্বন করছে অধিকাংশ সংস্থাই।

তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কেমন হবে গাড়ি বিক্রি?

তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কেমন হবে গাড়ি বিক্রি?

অর্থনীতিবিদ ও মোটর বিশারদ সংস্থাগুলির মতে, কাঁচামালের দাম বাড়ার কারণে আবারও ব্যাহত হবে মোটর উৎপাদক ক্ষেত্র। বিনিয়োগে টান, বিশ্বজুড়ে অর্ধ-পরিবাহীর অপ্রতুলতা এবং সর্বোপরি কোভিডের তৃতীয় ঢেউয়ের চোখরাঙানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে মোটর সংস্থাগুলি। ২০১৯-এর পর থেকে যেভাবে ক্ষতিগ্রস্ত এই ইন্ডাস্ট্রি, তাতে পুনরায় করোনার ধাক্কায় যে বন্ধ হয়ে যেতে পারে বহু মোটর উৎপাদক প্ল্যান্ট, সে ইঙ্গিতও দিয়েছেন বহু অর্থনীতিবিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+