কর্নাটকে অনন্য বাঙালি সম্মানে ভূষিত সাই কৌস্তুভ দাশগুপ্ত, পুরস্কৃত করলেন রাজ্যপাল
কর্নাটকে অনন্য বাঙালি সম্মানে ভূষিত হলেন সাই কৌস্তুভ দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস স্মরণে রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কর্নাটেক বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব সাই কৌস্তুভ দাশগুপ্তকে এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট।
২০২৩-এ সেরা বাঙালি হিসেবে সাই কৌস্তুভ দাশগুপ্তকে সম্মানিত করা হয় কর্নাটকের রাজ্যপাল কর্তৃক। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর টিম মৈত্রী বন্ধনের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। আর সম্মাননা দেন স্বয়ং রাজ্যপাল।

কর্নাটকে কন্নড় সম্প্রদায়ের পরে সবথেকে বেশি সংখ্যক বাঙালি বসবাস করেন। প্রায় সাত লক্ষ বাঙালির বাস দক্ষিণ ভারতের এই রাজ্যে। তাঁদের জীবনধারা ও কী্র্তির স্বাক্ষর হিসেবে এবার ৬ বিশিষ্ট বাঙালিকে সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের গৌরবোজ্জ্বল কাজের জন্য সম্মাননা প্রদান করা হয়।

আর সেই ৬ বিশিষ্ট বাঙালিদের মধ্যে একজন হলেন ডক্টর সাই কৌস্তুভ দাশগুপ্ত। তিনি ভারতের হুইলচেয়ার ওয়ারিয়র গ্লোবাল মোটিভেশনাল স্পিকার এবং ভারতের প্রথম প্রতিবন্ধী সার্টিফাইড হ্যাপিনেশন কোচ। তাঁকে কর্নটকের বাঙালিদের মধ্যে এই অনন্য সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।

তিনি ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও জীবন যুদ্ধে এক অনন্য প্রতিভার স্মারক রেখেছেন। তিনি বিশেষভাবে সক্ষম হলেও তাঁর তুলনা তিনি নিজেই। বিরল ভঙ্গুর হাড়ের রোগে আক্রান্ত হয়েও ডা. সাই কৌস্তুভ দাশগুপ্ত তাঁর মনের জোরে তিনি জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। তাঁর ইতিবাচকতা ও হাসিই লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। ভঙ্গুর হাড়ের রোগ সত্ত্বেও তিনি তাঁর কেরিয়ারকে ভঙ্গুর হতে দেননি। এজন্যই তিনি অনন্য। এ জন্যই তিনি চিরভাস্বর।

ডা. সাই কৌস্তুভ দাশগুপ্ত তিনি ভারতকে একটি হুইলচেয়ার-বান্ধব দেশে রূপান্তর করার জন্য ইতিবাচক অবস্থান নিয়েছেন। তিনি সচেতনতার পাঠ দিয়েছেন এবং তাঁর প্রেরণামূলক সেশনের মাধ্যমে কর্নাটকের ভিন্নভাবে সক্ষম বা বিশেষভাবে সক্ষম সম্প্রদায়কে ক্ষমতায়নের চেষ্টা করে চলেছেন।
কর্নাটকের রাজ্যপাল তাঁকে তাঁর কাজের জন্য সংবর্ধিত করেন। তিনি ছাড়াও রাজ্যপালের দ্বারা অন্যান্য বিশিষ্ট যেসব বাঙালিরা সংবর্ধিত ও সম্মানিত হলেন, তাঁরা হলেন-বিশিষ্ট শিল্পপতি ও জার্মানির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারপ্রাপ্ত সুব্রত হালদার, ডিটিডিসি-র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শুভাশিস চক্রবর্তী, এসকেএম ফার্মা প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এস কে মুখার্জি, কন্নড় ও বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিতা রায়, আইআইএসসি-র বিজ্ঞানী ড. অরিন্দম ঘোষ এবং বাঙালির সামাজিক সংস্কৃতি সংস্থা টিম বর্ষা।

রাজভবনে এই অনুষ্ঠানের সূচনা হয় অচিন পাখি ফোক ব্যান্ড, রেইনড্রপস-চিলড্রেনস ব্যান্ড, উর্জা সেন্টার অফ পারফর্মিং আর্টস প্রদর্শিত একটি নৃত্যের মাধ্যমে। আর শেষ হয় রাজ্যপালের সঙ্গে একটি মনোরম মধ্যাহ্নভোজের মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন টিম মৈত্রী বন্ধন। এই টিম মৈত্রী বন্ধন হল একটি বিখ্যাত প্ল্যাটফর্ম, যাঁরা সারা বছর ধরে সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং বেঙ্গালুরুতে সমস্ত বাঙালিকে একত্রিত করে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications