Sahara India Refund Portal: আমানতকারীদের মধ্যে আশার আলো! অমিত শাহ চালু করতে চলেছেন 'সাহারা রিফান্ড পোর্টাল'
Sahara India Refund Portal: দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত পূরণের দিকে এগোচ্ছে মোদী সরকার, টুইটারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি জানিয়েছেন, সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতির আমানতকারীদের বৈধ দাবি জমা নিতে সাহারা রিফান্ড পোর্টাল চালু করবেন।
কেন্দ্রীয় কোঅপারেশন মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, সাহারা গ্রুপের সমবায় সমিতিগুলির প্রকৃত আমানতকারীদের দ্বারা বৈধ দাবি জমা দেওয়ার জন্য একটি পোর্টাল (Sahara India Refund Portal) তৈরি করা হয়েছে।

যে চারটি কো-অপারেটিভের জন্য এই পোর্টাল চালু করা হয়েছে, সেগুলি হল, সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড. সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হুমারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট থেকে সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজকে ৫ হাজার কোটি হস্তান্তরের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। তার প্রায় নয় মাসের মধ্যে দশ কোটি বিনিয়োগকারীর অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরে এই চূড়ান্ত ঘোষণা করা হল (Sahara Indian Refund Portal)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে বলেছেন, আগামীকাল একটি বিশেষ দিন। এই দিন তাদের জন্য যাদের অর্থ বহু বছর ধরে সাহারা সমবায় সমিতিতে আটকে ছিল। মোদী সরকার সেই বিনিয়োগকারীদের জমা ফেরতের প্রতিশ্রুতি পূরণের দিকে এগোচ্ছে। এর অধীনেই সাহারা রিফান্ড পোর্টাল (Sahara India Refund Portal) চালু তরা হবে।
অমিত শাহ আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রকের প্রতিশ্রুতি সেইসব লোকেদের স্বস্তি এনে দেবে যারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications