'বিজেপি যা বলবে তাতেই রাজি হওয়ার মানে নেই'! এনডিএ শরিক অকালি দলের বার্তা 'এগ্রিকালচারাল বিল' নিয়ে
'ওদের আলাদা অ্যাজেন্ডা রয়েছে, আমাদের আলাদা।' এইভাবেই শরিক বিজেপিকে নিয়ে কৃষি সংক্রান্ত বিলের ক্ষেত্রে বক্তব্য প্রকাশ করল শিরোমনি অকালি দল। পাঞ্জাবের তাবড় শক্তিধর আঞ্চলিক এই পার্টি বহুদিন ধরেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের এক বড় শরিক। আর কৃষি সংক্রান্ত বিল নিয়ে এবার তারাই সংসদের দুই কক্ষে বিরোধিতার রাস্তায় নামবে বলে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য়, শিবসেনার পর বিজেপির আরও এক জোটসঙ্গীর এহেন আচরণ জাতীয় রাজনীতিতে বড় ছাপ ফেলতে চলেছে বলে খবর।

কেন বিরোধিতা করা হচ্ছে এই বিলের?
কৃষি সংক্রান্ত সংস্কার ঘিরে ৩ টি বিলে পেশ হতে চলেছে সংসদে। ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স, ছাড়াও দর সম্পর্কীয় নিশ্চয়াত ও কৃষি পরিষেবা সংক্রান্ত একটি বিল ও অত্যাবশ্যকীয় পণ্য বিষয়ক একটি বিল। এই তিনটি বিল নিয়েই দেশজুড়ে প্রতিবাদে সরব কৃষকরা। এই বিলগুলির হাত ধরে কৃষিপণ্যে রাজ্যের অধিকার কমে যাওয়া কর আশঙ্কা কার হচ্ছে। আর তা নিয়েই বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বিজেপির শরিক দল শিরোমনি অকালি দল প্রতিবাদে নামছে সংসদে।

কেন শিরোমনি অকালি দলের বিরোধিতা?
পাঞ্জাবের একটা বড় অংশ জুড়ে কৃষি নির্ভরতা রয়েছে। পাঞ্জাবের শিল্পোন্নয়ের সঙ্গেও কৃষির যোগ রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের আঞ্চলিক শক্তিধর দল হিসাবে এই বিলের বিরোধিতা যে শিরোমনি অকালি দলের কাছে পাখির চোখ। কংগ্রেস শাসিত পাঞ্জাবের মাটিতে ফের রাজনৈতিক শক্তি আস্ফালনে এই বিলের বিরোধিতা তাদের জমি ফিরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

শিরোমনি অকালি দলের পক্ষ থেকে কী জানানো হয়েছে?
শিরোমনি আকালি দলের পক্ষ থেকে বলবিন্দর ভুন্দের জানিয়েছেন, ' আমরা কৃষি বিল নিয়ে প্রতিবাদে নামব সংসদের দুটি কক্ষেই। আমরা স্বনির্ভর পার্টি। জোটের মানে এই নয় যে বিজেপি যা বলবে তার সঙ্গে একমত হতে হবে।'

শিবসেনার পর আরও এক শরিক দলের সঙ্গে সংঘাত
এদিকে, বিজেপি জোটে ক্রমাগত ধাক্কা লাগা শুরু হয়েছে। এর আগে, মহারাষ্ট্র নির্বাচন নিয়ে শিবসেনার সঙ্গে সংঘাতের জেরে শিবসেনা এনডিএ ফাটল ধরে। এবার কৃষি বিল নিয়ে শিরোমনি অকালি দলের সঙ্গে সংঘাত বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications