বায়োপিকে শচীনের নামভূমিকায় অভিনয় করবেন তেণ্ডুলকরই!

মুম্বই, ৮ জানুয়ারি : আগামী কোনও এক শুক্রবার বিশ্বের ২০০০টি থিয়েটারে মুক্তি পাবে প্রাক্তন ক্রিকেটার মাস্টার ব্লাস্টার শচীন তে্ডুলকরের বায়োপিক। কবে মুক্তি পাবে সেই তারিখটি অবশ্য এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন : পেটখারাপ সত্ত্বেও মাঠে নামেন শচীন, অন্তর্বাসে ছিল টিস্যু পেপার!

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। তবে এই ছবিতে শচীনের ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন চড়াই-উতরাইও দর্শিত হবে। ছোট্ট শচীন থেকে যৌবনে পা রাখা এমনকী ডাঃ অঞ্জলির সঙ্গে বিয়ে সব দিকটাই তুলে ধরা হবে এই ছবিতে।

বায়োপিকে শচীনের নামভূমিকায় অভিনয় করবেন তেণ্ডুলকরই!

কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে লিটল মাস্টারের নাম ভূমিকায় অভিনয় করবেন কে? সেখানেই তো চমক। শচীনের নাম ভূমিকায় অভিনয় করবেন শচীন নিজেই।

মুম্বইয়ের প্রযোজনা সংস্থা ২০০ নট আউট এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে। পুরস্কারপ্রাপ্ত লন্ডনের লেখক তথা নির্মাতা এই ছবির পরিচালনা করবেন। এক বছর আগেই এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে বলেও এই প্রতিবেদনে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+