Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Pakistan Relation: পাকিস্তানের আমন্ত্রণ, SCO বৈঠকে জয়শঙ্করকে ইসলামাবাদ পাঠাচ্ছেন মোদী

India-Pakistan Relation: দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের (Pakistan) মাটিতে পা রাখতে চলেছেন কোনও ভারতীয় বিদেশমন্ত্রী (External Affairs Minister)। আগামী সপ্তাহেই পাকিস্তানে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (Sanghai Cooperation Organisation) শীর্ষ বৈঠকে যোগ দিতে পড়শি দেশে যাবেন বিদেশমন্ত্রী। শুক্রবার সেই খবর জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaisawal)।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে (Islamabad) আয়োজিত হতে চলেছে এসসিও কাউন্সিলের (SCO Council) বৈঠক। এসসিও কাউন্সিলের বৈঠকে এবছর সভাপতিত্ব করছে পাকিস্তান। সূত্রের খবর, এসসিও কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার জন্য়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। ৩০ অগাস্টই পাঠানো হয় আমন্ত্রণ পত্র।

S jaishankar

ভোটের জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) অন্য়তম ফ্য়াক্টর সন্ত্রাসবাদ (Terrorism)। বিগত কয়েক মাসে কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্তও পরিলক্ষিত হয়েছে। এই আবহে ইসলামাবাদের পাঠানো আমন্ত্রণে নয়াদিল্লি আদৌ সাড়া দেবে কি না তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়ে দেন, পাকিস্তানে যাবেন না নরেন্দ্র মোদী। তাঁর পরিবর্তে ভারতের হয়ে এসসিও কাউন্সিলের বৈঠকে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী।

২০০১ সালে সাংহাইতে গঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সেসময় রাশিয়া, চিন, কির্গিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রনেতারা মিলে সংগঠন তৈরি করেন। ২০১৭ তে সংগঠনের স্থায়ী সদস্য় হয় ভারত ও পাকিস্তান।

৯ বছর আগে পাকিস্তানের মাটিতে পা রেখেছিলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ (Sushma Swaraj)। আর এবারে ইসলামাবাদে হতে চলেছে এসসিও কাউন্সিলের বৈঠক। সেখানে দীর্ঘ ১০ বছর পর ফের ভারতীয় বিদেশমন্ত্রী হিসেবে পা রাখবেন এস জয়শঙ্কর।

কাউন্সিলের অন্তর্ভুক্ত দেশগুলির আর্থিক, সামাজিক ও পারস্পারিক সহায়তার বিষয় উঠে আসতে পারে বৈঠকে। বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীরা ও শীর্ষস্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। গত বছর জুলাই মাসে এসসিও কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল ভারত।

ভারতে এসসিওর ভার্চুয়াল বৈঠকে স্থায়ী সদস্য় হিসেবে সংগঠনে যোগ দেয় ইরান। ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে সেই বৈঠকে যোগ দেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। ক্রমেই অন্য়তম বড় আন্তর্জাতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তবে এসসিও কাউন্সিলের বৈঠকের ফলে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+