টরেন্টোয় ছুরিকাহত ভারতীয় শিক্ষার্থী, পরিবারের জন্য ভিসার ব্যবস্থা করলেন বিদেশমন্ত্রী
কানাডার টরন্টোতে ছুরিকাহত হয়েছিলেন এক ভারতীয় শিক্ষার্থী। তাঁর পরিবারের জন্য ভিসার ব্যবস্থা করতে নির্দেশ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
কানাডার টরন্টোতে ছুরিকাহত হয়েছিলেন এক ভারতীয় শিক্ষার্থী। তাঁর পরিবারের জন্য ভিসার ব্যবস্থা করতে নির্দেশ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বিদেশমন্ত্রকের কর্মকর্তাদের এই নির্দেশ দেন। কানাডার টরন্টোয় এক ভারতীয় শিক্ষার্থী রেচেল অ্যালবার্টের উপর গুরুতর হামলা শুনে তিনি হতবাক হয়ে যান।

বিদেশমন্ত্রী জানান, আমি মন্ত্র্কের কর্মকর্তাদের তাঁর পরিবারের ভিসায় সহায়তা করার জন্য বলেছি। পরিবারের সদস্যরা অবিলম্বে 9873983884 নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। জয়শঙ্কর একটি টুইট বার্তায় তা জানিয়েছেন।
খবরে প্রকাশ, ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থী তামিলনাড়ুর বাসিন্দা। হামলার সময় তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে আহত অবস্থায় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাঁর অপারেশন করা হয়েছিল, তবে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন।
টরন্টো পুলিশ সন্দেহভাজন যুবককে শনাক্ত করেছে। তার বয়স ২০-র আশেপাশে। সে এশিয়ার কোনও দেশের নাগরিক। তাঁর উচ্চতা ৫ ফুট ৯ থেকে ৫ ফুট ১১-র মধ্যে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার নেপথ্য কারণ।












Click it and Unblock the Notifications