করোনার দংশন: টাকার দামের সর্বাধিক পতন ডলারের তুলনায়

করোনার দংশনের প্রবল প্রভাব পড়ে গিয়েছে অর্থনীতিতে। এদিন ভারতীয় টাকার দাম ডলারের তুলনায় ১৭ পয়সা কমেছে। যা নিঃসন্দেহে বড় দিক ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে। এদিন মার্কিন মুদ্র্রার প্রেক্ষিতে টাকার এই পতন নিঃসন্দেহে লকডাউনের সময় ভারতীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

করোনার দংশন: টাকার দামের সর্বাধিক পতন ডলারের তুলনায়

উল্লেখ্য, ১ মার্কিন ডলার আপাতত টাকার দামের হিসাবে দাঁড়াচ্ছে ৭৬.৪৪ টাকা। এদিনের ইন্টার ব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জের প্রেক্ষিতে টাকার গতি বেশ পোক্ত ছিল। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় দিন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। দিনের শেষে ১৭ পয়সা পড়ে যায় টাকার দাম। এর আগে সোমবার টাকার দাম ডলারের তুলনায় গিয়ে থামে ৭৬.২৭ টাকায়।

সোমবারের পর মঙ্গলবার বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্য়ে ছুটি ছিল স্টক এক্সচেঞ্জ। এরপর বুধবার বাজার খুলতেই বিএসই সেনসেক্স থামে ৩১০.২১ পয়েন্টে। অন্যদিকে ডলার এক্সচেঞ্জ ৬ টি মুদ্রার প্রেক্ষিতে গিয়ে ০.৫৬ শতাংশ থেকে বেড়ে যায় ৯৯. ৪৩ তে।

আপাতভাবে মনে করা হচ্ছে ,করোনার প্রবল থাবার জেরেই এমন পরিস্থিতিত বিশ্ববাজারে। করোনার জেরে বিশ্বে ২০০৪৯৯১ জন আক্রান্ত আপাতত। লাফিয়ে বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে গরমকাল এলেও তাতেও কিন্তু করোনার সংক্রমণ কমে যাওয়ার কোনও ইঙ্গিত মিলছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+