Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের জন্য ধর্মান্তরিত হয়ে হিন্দুরা ভুল করছে! সতর্ক করলেন আরএসএস প্রধান

বিয়ের জন্য ধর্মান্তরিত হয়ে হিন্দুরা ভুল করছে! সতর্ক করলেন আরএসএস প্রধান

হিন্দুরা যারা বিয়ের জন্য অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে বড় ভুল করছেন। তারা এটি গর্হিত কাজ করছেন। আরএসএস প্রধান মোহন ভাগবত এভাবেই সতর্ক করলেন হিন্দুদের। তিনি বলেন, ছোট্ট একটা স্বার্থের জন্য ধর্মান্তরণ করা অন্যায় কাজ। কারণ হিন্দু পরিবারগুলো তাদের সন্তানদের ধর্ম ও ঐতিহ্যের বিষয়ে মূল্যবোধের শিক্ষা দেয় না।

বিয়ের জন্য ধর্মান্তরিত হয়ে হিন্দুরা ভুল করছে! সতর্ক করলেন আরএসএস প্রধান

কীভাবে ধর্মান্তরিত হয়? কীভাবে আমাদের মেয়েরা বা ছেলেরা অন্য ধর্ম গ্রহণ করে? ছোট স্বার্থের জন্য তারা এই কাজ করে। ধর্মান্তরিত হয় বিয়ের জন্য। শুধু বিয়ের জন্য অর্থাৎ নিজের স্বার্থের জন্য এটা করে তারা ভুল করে। কিন্তু আমরা কি আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিচ্ছি। আমরা শেখাতে পারছি ধর্ম ও ঐতিহ্যের গৌরব রক্ষা করতে।

উত্তরাখণ্ডের হালদোয়ানিতে আরএসএস কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে একটি অনুষ্ঠান মোহন ভাগবত বলেন, আমাদের অভিভাবকদের উচিত সন্তানদের এই মূল্যবোধগুলি শেখানো। বাড়িতেই তাঁদের এই শিক্ষা হওয়া দরকার। আমাদের ধর্ম এবং আমাদের প্রার্থনার চিরাচরিত ঐতিহ্যের প্রতি গৌরব সৃষ্টি করতে হবে আমাদের নিজেদেরই।

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে ভাগবতের এই বক্তব্য এমন সময়ে সামনে এসেছে, যখন বেশ কয়েকটি বিজেপিশাসিত রাজ্য কথিত লাভ জিহাদ বা বিয়ের জন্য ধর্মান্তকরণ রুখতে আইন এনেছে। এই আইনগুলি আরএসএসের চাপে আনা হয়েছে বলে মনে করা হয়েছিল। কিন্তু এদিন আরএসএস প্রধান মোহন ভাগবত ধর্মান্তরণ নিয়ে অন্য বার্তা দিলেন।

ভাগবত ভারতীয় পারিবারিক মূল্যবোধ এবং সেগুলি সংরক্ষণের বিষয়ে দীর্ঘ কথা বলেছেন এদিনের অনুষ্ঠানে। আরএসএসের লক্ষ্য হল হিন্দু সমাজকে সংগঠিত করা। কিন্তু যখন আমরা আরএসএস অনুষ্ঠান আয়োজন করি, তখন আমরা কেবল পুরুষদেরই দেখি। এখন যদি আমরা পুরো সমাজকে সংগঠিত করতে চাই, তাহলে সেখানে ৫০ শতাংশ নারীও আছে, সেটা মাথায় রাখতে হবে।

ভাগবত বলেন, ভারতীয়রা সবসময় তাদের সম্পদ অন্যদের সাথে ভাগ করে নেন। মুঘলদের আগমন পর্যন্ত ভারতের প্রচুর সম্পদ ছিল। প্রথম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত দেশে মুঘল লুঠপাট শুরু হওয়ার আগে ভারত অর্থনৈতিকভাবে বিশ্বের সবথেকে সমৃদ্ধ দেশ ছিল। এই কারণেই একে সোনার পাখি বলা হত।

আরএসএস প্রধান ওটিটি প্ল্যাটফর্মে তাদের শিশুরা কী দেখছে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার প্রয়োজন। ওটিটি প্ল্যাটফর্মে সব ধরনের জিনিস দেখায়। মিডিয়াতে যা আসে তা শিশুদের জন্য ভালো নয়। আমাদের মূল্য ব্যবস্থার জন্য কী ভালো হবে তার দৃষ্টিকোণ দিয়ে নয়। আমাদের বাচ্চাদের কী শিখতে হবে এবং কী দেখতে হবে, সে ব্যাপারেও নজর দেওয়া দরকার।

ভারতীয় পরিবার-ব্যবস্থায় গুণাবলীর প্রশংসা করে ভাগবত বলেন, পশ্চিমীরা ভারতীয় পরিবার-ব্যবস্থা অধ্যয়ন করছেন। কিন্তু আমরা সেই ব্যবস্থা ধ্বংস করছি। পশ্চিমী দেশে যা হয়, আমাদের দেশেও এটা হচ্ছে। এটা খুবই লজ্জার। আমাদের তাই সতর্ক হতে হবে। শিশুদের পাঠ দিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+