নিখোঁজ রাষ্ট্রীয় জনতা দলনেতার মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ৩

বুধবার সকালে বিহারের আরওয়াল জেলার নারাঙ্গা গ্রাম থেকে পুলিশ দেহটি উদ্ধার করেছে। মৃত নেতার নাম, যোগেন্দ্র মানঝি। পুলিশ সূত্রের খবর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডিএসপি রাজকিশার সিং জানিয়েছেন, ইবিসি ফ্রন্টে জেলার শীর্ষ স্থানীয় নেতা ছিলেন মানঝি। ১১ দিন আগে তাঁর পরিবারের তরফে কারপি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়োছিল। পরিবারের অভিযোগ, সীমা দেবী ও তাঁর স্বামী ভোলা শর্মার আদেশে মানঝিকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা ঋজু করা হয়েছে। গ্রামের প্রধান ও বিশেষ পুলিশ অফিসার পাপ্পু কুমার-সহ তিন জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলেও ডিএসপি জানিয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications