৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত রিয়ার, নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি আদালতে জানালো না এনসিবি
৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত রিয়ার, নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি আদালতে জানালো না এনসিবি
১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার বম্বে হাইকোর্টে পেশ করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক সহ সুশান্ত কাণ্ডে ধৃত ছয় অভিযুক্তকে। আদালত ফের ওই ছয় অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৬ অক্টোবর করে দেয়। রিয়া চক্রবর্তী ইতিমধ্যেই আদালতে তাঁর জামিনের আবেদন দায়ের করেছেন কিন্তু তার এখনও শুনানি হওয়া বাকি রয়েছে, এখনও তারিখ ঠিক করেনি আদালত। অদ্ভুত বিষয় হল, সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগের তদন্তে থাকা এনসিবি রিয়া বা শৌভিককে নিজেদের হেফাজতে রাখার আর্জি আদালতে জানায়নি।

সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত মাদক কাণ্ডে ধৃত রিয়া সহ ছ’জনের জেল হেফাজতের মেয়াদ মঙ্গলবার শেষ হয়। যদিও এদের মধ্যে কিছু অভিযুক্তের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে ২৯ সেপ্টেম্বর। প্রসঙ্গত, টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর এনসিবি রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। এরপরই এই মামলার তদন্তে নামে ইডি, সিবিআই ও এনসিবি। জানা গিয়েছে, যদি মাদক কাণ্ডে রিয়ার ভূমিকা গুরুতর দেখা যায় তবে তাঁর ১০ বছরের জেল হতে পারে। এই মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া অন্যান্যদের জেরার ভিত্তিতে গ্রেফতার হন রিয়া। এর আগে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা সহ বেশ কিছু জনকে গ্রেফতার করেছে এনসিবি।
১১ সেপ্টেম্বর রিয়া সহ সকলের জামিনের আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয় রিয়া জামিন পেয়ে বাইরে গেলে অন্যদের সতর্ক করতে এবং তিনি প্রমাণ নষ্ট করে দিতেও পারেন। যদিও রিয়া চক্রবর্তী তাঁর জামিনের আবেদনে নিজেকে নির্দোষ ও মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে তাঁকে বলে জানিয়েছিলেন। মাদক আইনের বহু ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রিয়া মাদক কাণ্ডে মাদক সেবন ও কেনেন এমন ১৫ জন বলিউডের সঙ্গে যোগ রয়েছে তাঁদের নাম জানিয়েছেন এনসিবিকে। এনসিবি তদন্তে জানতে পেরেছে যে একটা চক্র রয়েছে যারা বি–টাউনের তাকাদের মাদক বেচে ও সরবরাহ করে। তার খোঁজ করছে তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications