RG Kar Hospital Doctor Death Case: শুক্রে আরজি কর মামলার ফের শুনানি সুপ্রিম কোর্টে! রিপোর্ট দেবে সিবিআই
RG Kar Hospital Doctor Death Case: আরজি কর মামলার শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার। গত মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুনানিতে একাধিক বিষয় উঠে আসে।
একই সঙ্গে আরজি কর সহ হাসপাতালগুলির নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয়টিও গুরুত্ব পায়। আগামী শুক্রবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন আলোচনায় কি উঠে আসে সেদিকেই নজর সবার। জানা যাচ্ছে, আগামী ২৭ সেপ্টেম্বর আরজি করে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ এবং খুনের মামলায় ফের একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে (RG Kar Hospital Doctor Death Case) ।

মামলার তদন্তের অগ্রগতি কতটা এগোল সে বিষয়ে আদালতে জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ গত শুনানিতে বেশ কিছু নির্দেশ দিয়েছিল। তা কার্যকর হয়েছে কিনা সে বিষয়ে আগামী শুনানিতে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সিবিআই একটি রিপোর্ট জমা দেয়। তদন্ত কোন পথে তা বিস্তারিত জানিয়ে সেই রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা। যা পড়ে সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এমনকি প্রধান বিচারপতিও পর্যবেক্ষণে বলেন, যে প্রশ্নগুলি আদালত তুলেছে সেগুলিও তদন্তে রাখা হয়েছে। তবে রিপোর্ট প্রকাশ্যে আনা নিয়ে কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি। বলেন, তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। এখন তা প্রকাশ্যে আনলে প্রভাব পড়তে পারে।
এর পাশাপাশি অভয়ার বাবা-মা'য়ের চিঠিকে যাতে সিবিআই গুরুত্ব দেয় সেই কথাও বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর পর্যবেক্ষণ, সেই চিঠিতে একাধিক ক্লু আছে। একই সঙ্গে ঘটনার দিনে ক্রাইম সিনে বেশ কয়েকজনের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। গত শুনানিতে এই বিষয়ে কিছু নাম জুনিয়র চিকিৎসকদের তরফে জমা দেওয়ার কথা বলা হয়। এবং তা মুখবদ্ধ খামে জমা দেবেন বলে জানান। সর্বোচ্চ আদালত তা মঞ্জুর করে। এবং সিবিআইকে তা দেখার নির্দেশও দেয়।'
অন্যদিকে হাসপাতালগুলির পরিকাঠামো নিয়েই দীর্ঘ সওয়াল-জবাব চলে। আদালত বায়োমেট্রিকের উপর জোর দেয়। একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে। পাশাপাশি ডাক্তারদের আস্থা ফেরানোর বিষয়টিও গত শুনানিতে ইউঠে আসে।












Click it and Unblock the Notifications