ফের বাড়ল মুদ্রাস্ফীতির হার, শঙ্কা বাড়াচ্ছে লাগাম ছাড়া জিনিসের দাম
উৎসবের মরশুম শুরু হতেই বাড়তে শুরু করেছে মুদ্রাস্ফীতি। সেপ্টেম্বর মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৩.৯৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক ৪ শতাংশ মূদ্রাস্ফীতি বৃদ্ধির আগাম আশঙ্কা প্রকাশ করে রেখেছিল।
উৎসবের মরশুম শুরু হতেই বাড়তে শুরু করেছে মুদ্রাস্ফীতি। সেপ্টেম্বর মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৩.৯৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক ৪ শতাংশ মূদ্রাস্ফীতি বৃদ্ধির আগাম আশঙ্কা প্রকাশ করে রেখেছিল। তার কাছাকাছিই পৌঁছে গিয়েছে সেটি। মাত্রা ছাড়া খাদ্য দ্রব্যেম দামই এই মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ বলে জানানো হয়েছে।

সেপ্টেম্বর মাস থেকেই গোটা দেশে শুরু হয়েছে উৎসবের মরশুম। নভেম্বর ডিসেম্বর মাসে সেটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বন্যার কারণে সফলের ক্ষতি হয়েছে অনেক কিন্তু তার জন্য এই পরিমান দাম বাড়ার কথা নয়। কয়েকদিন আগেই পেঁয়াজের দাম ৮০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছিল। সেই দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করে সরকার। এতে চাষীদের ক্ষতি হলেও দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
কিন্তু রপ্তানি বন্ধ করে খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণের পথকে খুব একটা ভাল চোখে দেখছেন না অর্থনীতি বিদরা। তাঁরা মনে করছেন এতে ক্ষতি হচ্ছে দেশেরই। সরকারি কোষাগারে ঘাটতি বাড়ছে। পরিস্থিতি এই দিকে এগোলে দেশের আর্থিক সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
-
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত -
যুদ্ধের আঁচ ঘরে ঘরে! রান্নাঘর থেকে বাথরুম, বাড়তে পারে একাধিক নিত্যপণ্যের দাম, তালিকায় কী কী? জেনে নিন -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
বছরে ৪.৮ লাখ আয় গৃহকর্মীর! তবে কী আইটি ফ্রেশারদের থেকেও বেশি রোজগার? প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক -
'এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না'! সন্দেশখালি, আরজি কর-কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদীর, আর কী বললেন? -
স্বস্তির খবর! হরমুজ প্রণালী পারের অনুমতি পেল দুই ভারতীয় LPG জাহাজ, কাটতে পারে রান্নার গ্যাস সঙ্কট -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয় -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ মোদীর, রাজ্যে ক্ষমতায় এলে কোন দুই বিষয়ে জোর?












Click it and Unblock the Notifications