Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Repo Rate: অপরিবর্তিত রইল রেপো রেট, ২০২৪ অর্থবর্ষের সম্ভাব্য GDP বৃদ্ধি ৭ শতাংশ জানাল RBI

রেপোরেট ফের অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিটিং বসেছিল আজ। তাতে সিদ্ধান্ত নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক। কোনও রকম রেপোরেট বদল করা হবে না। ৬.৫ শতাংশই রাখা হয়েছে রোপোরেট।

রেপোরেট নিয়ে শুক্রবার বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও। চলতি বছরে রিজার্ভ ব্যাঙ্ক একেবারেই বাড়ায়নি রেপোরেট। আগেই ৬.৫ শতাংশ রাখা হয়েছিল রেপোরেট। তাতেই বহাল রাখা হয়েছে।

Repo Rate

সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়েও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৩-২৪ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ৫.৪ শতাংশ রাখা হয়েছে। যদিও মুদ্রাস্ফীতি গত কয়েক মাসে বেশ ভালই বেড়েছে। বাজারে সবজি থেকে আনাস সব কিছুর দামই বেশ বেড়েছে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক দাবি করছে তেমন বাড়েনি মুদ্রাস্ফীতি। মোটের উপরে নিয়ন্ত্রণেই রয়েছে।

যদিও সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে কাঁচা সবজির দাম বেশ ভালো হারেই বেড়েছে। তারপরে আবার ঘূর্ণিঝড়ের দাপটে ফের ফসলের ক্ষতি হয়েছে। তাতে আরও বাড়বে খাবার জিনিসের দাম।

এই মূল্যবৃদ্ধির বাজারে রেপোরেট অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের কিছুটা হলেও সুরাহা হয়েছে। কারণ রেপোরেট অপরিবর্তিত থাকায় গাড়ি-বাড়ির ইএমআই বাড়ছে না। অপরিবর্তিত থাকছে ইএমআইয়ের পরিমাণ। অন্যদিকে ২০২৪ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে ২০২৪ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধি ৭ শতাংশ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে। ২০২৪-সালে দ্বিতীয় মোদী সরকারের শেষ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে ২০২৪ সালের লোকসভা ভোটের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর। কাজেই তারপ আগে মোদী সরকার দেশের অর্থনীতিতে বিশ্বের তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+