RBI MPC Meeting: রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, ২০২৪ অর্থবর্ষের সম্ভাব্য GDP বৃদ্ধি ঘোষণা
রেপোরেট অপরিবর্তি রাখল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। শুক্রবার বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের পরেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন দেশের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে রেপোরেট অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট ৬.৬ শতাংশ রেখেছিল। দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে আর কোনও কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। এটি অপরিবর্তিত রাখা হয়েছে। এই নিয়ে চতুর্থবার রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শুধু রেপোরেট পরিবর্তিত রাখাই হয়নি। ২০২৪ অর্থ বর্ষের জিডিপি গ্রোথও ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কে। ২০২৪ অর্থবর্ষের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৬.৪ রাখা হয়েছে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়েও বার্তা দিয়েছেন তিনি। দেশের মুদ্রাস্ফীতিতে অনেকটাই রাশ টানা গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ হবে বলে ঘোষণা করা হয়েছে।
উৎসবের মরশুমে মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক যা পূর্বাভাস দিয়েছে তাতে স্বস্তি ফিরতে চলেছে মধ্যবিত্তের। মুদ্রাস্ফীতিতে রাশ টানতেই গত বছর পর পর চারবার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তারপরেও রাশ টানা যাচ্ছিল না মুদ্রাস্ফীতিতে। কিন্তু চলতি বছরেও দেশের মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার নিয়েছিল। শাক-সবজি থেকে শুরু করে চাল-ডাল একাধিক জিনিসের দাম বেড়েছে।
কোথাও অতিবর্ষা কোথা খরা এই ভাবেই কেটেছে এবছর। সেকারণে ফলনে প্রভাব পড়েছে যার জেরে জিনিসের দাম ফের বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। যদিও রিজার্ভ ব্যাঙ্ক আপাতত সেই আশঙ্কায় বিশ্বাসী নয়। সেকারপণেই মনিটারি পলিসি মিটিংয়ে অপরিবর্তিত রাখা হয়েছে রেপোরেট। সেই সঙ্গে দেশের জিডিপি বৃদ্ধির মাত্রাও পর্যাপ্ত রাখা হয়েছে। এবং মুদ্রাস্ফীতির সম্ভাব্য হার বলে যা জানানো হয়েছে তা নিয়ন্ত্রিত।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications