ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ঋণের ইএমআইয়ের খরচ বাড়বে সাধারণ মধ্যবিত্তের
শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রেপো রেট বাড়ানো হচ্ছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে রেপো রেট বেড়ে হল ৬.৫০ শতাংশ।
ফের রেপো রেট বাড়াল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ঋণের ইএমআইয়ের খরচ আবারও বাড়বে। সাধারণ মধ্যবিত্তের পকেটে ফের নেমে আসবে ধাক্কা। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রেপো রেট বাড়ানো হচ্ছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে রেপো রেট বেড়ে হল ৬.৫০ শতাংশ।

সোমবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটরি পলিসি কমিটির বৈঠক ছিল। এই বৈঠকের শেষ দিনে এসে রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট বাড়তে পারে সেই আশঙ্কা ছিলই, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এদিন তা ঘোষণা করার পর জল্পনার অবসান ঘটল বলা যেতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে আরবিআই গভর্নর জানান, ৬ সদস্যের টিমের মধ্যে ৪ জন সুদ বৃদ্ধির পক্ষে সায় দেন। ফলে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে বলে রাখা দরকার, রেপো রেট হল আরবিআই সুদের হারে ব্যাঙ্কগুলি লোন দেয়, সেই সুদের হারকে বলে রেপো রেট। ফলে এই হার বৃদ্ধির ফলে ব্যাঙ্কগুলিও তাদের ঋণের হার বৃদ্ধি করে। এর ফলে চাপ পড়ে সাধারণ মানুষের পকেটে। আর যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ ব্যাঙ্কগুলি থেকে লোন নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট।
খুচরো মুদ্রাস্ফীতির মাত্রা আরবিআইয়ের তরফে ধরা হয় ৬ শতাংশ। সেই মুদ্রাস্ফীতি নেমে আসে ৫.৮৮ শতাংশে। গত বছররে অক্টোবর মাসে এই মুদ্রস্ফীতি ছিল ৬.৭৭ শতাংশ। মুদ্রাস্ফীতি সহনশীল মাত্রার মধ্যে চলে আসায় বিশেষজ্ঞরা আশা করেছিলেন রেপো রেট বৃদ্ধি রুখতে পারে আরবিআই। কিন্তু তা না করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ানোর পথেই হাঁটল।
রেপো রেট বাড়ার ফলে ব্যাঙ্কগুলিও লোনের উপর সুদ বৃদ্ধির রাস্তায় হাঁটবে। ফলে সাধারণ মানুষের লোনের খরচ আরও বাড়বে। এবার রেপো রেট বৃদ্ধি করা হয়েছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে ব্যাঙ্ক ঋণের উপর ০.২০ শতাংশ থেকে ০.৩০ শতাংশ সুদ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২২ সালে ৬ বার রেপো রেট বৃদ্ধি করেছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৩ সাল পড়ার পর এই প্রথম রেপো রেট বাড়াল। ফলে রেপো রেট বাড়ানোর ধারাবাহিকতা বজায় রাখল রিজার্ভ ব্যাঙ্ক। এই অর্থ বছরে সাতবার রেপো রেট বাড়নো হল। ডিসেম্বরে ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। ফেব্রুয়ারিতে বাড়ল ২৫ বেসিস পয়েন্ট। ফলে রেপো রেট দাঁড়াল ৬.৫০ শতাংশ।












Click it and Unblock the Notifications